ডাকসু নির্বাচন: ভোটারদের তথ্যের গোপনীয়তা রক্ষায় হাইকোর্টে রিট

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৫:৩৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে প্রায় চল্লিশ হাজার ঢাবি শিক্ষার্থীর ছবি, নাম, হল, বিভাগ ও শিক্ষাবর্ষ সংবলিত একান্ত ব্যক্তিগত তথ্য কোনো ধরনের বাছবিচার ছাড়াই উন্মুক্ত করে দেয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করা হয়েছে। 

রোববার (২৪ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এ রিট দায়ের করেন।

রিটকারীরা হলেন– শিবির সমর্থিত প্যানেলের আইন ও মানবাধিকার সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, সদস্য সাবিকুন্নাহার তামান্না ও স্বতন্ত্র সদস্য প্রার্থী রিফাত রিদওয়ান। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তাকে রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে ডাকসু নির্বাচন ঘিরে গেলো ১১ আগস্ট ঢাবির প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থীর ছবি, নাম, হল, বিভাগ ও শিক্ষাবর্ষ সংবলিত একান্ত ব্যক্তিগত তথ্য সবার জন্য উন্মুক্ত করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শনিবার ডাকসুর চিফ রিটার্নিং অফিসার বরাবর লিগ্যাল নোটিশ দেয়া হলেও সুরাহা না পেয়ে আজ হাইকোর্টে রিট পিটিশনটি দায়ের করেছেন তারা। 

রিটকারীদের দাবি, শিক্ষার্থীদের তথ্য সবার কাছে উন্মুক্ত করাটা বাংলাদেশের বিদ্যমান সংবিধানের ৩১,৩২ ও ৪৩ নং ধারার সাথে পুরোপুরি সাংঘর্ষিক। 

এছাড়াও ভোটার লিস্টের ওপেন এক্সেসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাইভেসি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নারী শিক্ষার্থীরা হ্যারাসমেন্ট ও বুলিং এর শিকার হয়েছে বলেও অভিযোগ তাদের। 

ঢাবি উপাচার্য এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা তাদের। তবে ঢাবি প্রশাসন এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। 

আরবিএস
সারাদেশের এমপিওভুক্ত মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণ বা মৌখিক পরীক্ষা পরিচালনায় কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আগামী ১৫ অক্টোবর থেকে...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুরো রমজান মাসে দেশের সব সরকারি ও বেসরকারি হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই স্থগিতাদেশ দেন।
রমজানের শুরুতে ১৮ ফেব্রুয়ারি থেকেই পুরো রোজার মাসে সারাদেশের সব সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয় সচিবকে এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর