জেল থেকে পালানো ৯ জঙ্গিসহ ৭০০ বন্দি ধরা পড়েনি: কারা অধিদপ্তর

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ পিএম

গেলো বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চূড়ান্ত দিন ৫ আগস্ট দেশের বিভিন্ন জেলখানা থেকে দুই হাজার ২০০ বন্দি পালিয়েছে। তাদের মধ্যে কিছু ধরা পড়লেও এখনও ৯ জঙ্গিসহ ৭০০ জেল পলাতক ধরা পড়েনি। এছাড়া, লুট হওয়া ২৮টি অস্ত্র উদ্ধারে কাজ করা হচ্ছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে পুরান ঢাকার কারা সদর দপ্তরে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫’ এর খসড়া চূড়ান্ত নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

কারা মহাপরিদর্শক বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দুই হাজার দুই শতাধিকের অধিক পলাতকের মধ্যে এখনও ৭০০ জনের বেশি পলাতক রয়েছেন। এর মধ্যে ৯ জন জঙ্গি আছেন।

লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, লুট হওয়া ২৮টি অস্ত্র উদ্ধারে কাজ করা হচ্ছে। অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হয়েছে। 

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কারা অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে। বন্দি সহায়ক পরিবেশ ফেরাতে কাজ হচ্ছে। বন্দিদের উৎপাদমুখী করতে উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ধারণ ক্ষমতার অধিক বন্দি থাকায় নতুন ২টি কেন্দ্রীয় কারাগার ও ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে বন্দিদের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। কারাগার থেকে বন্দিরাও মাঝে মাঝে কারা মহাপরিদর্শককে ফোন করে থাকেন।

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, কারাগারকে শুধু বন্দিদের আটকে রাখা নয়, বরং একটি সংশোধন ও পুনর্বাসনের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বড় উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। এ জন্য জেল বিভাগের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ রাখার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

তিনি আরও জানান, এ জন্য কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫-এর খসড়া তৈরি হয়েছে। এর মাধ্যমে কারা ব্যবস্থাপনায় আধুনিকতা আনা হবে, যা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এআরএস
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে ভারতে আছে, তা জানে না বাংলাদেশ।
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর