প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীলনকশা: ড. তাহের

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০১:৫৫ পিএম

প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন এমন অভিযোগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভন্ডুল করার জন্য নীলনকশা। 

শুক্রবার (২৯ আগস্ট) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  
মো. তাহের বলেন, চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছার আগেই আগেই প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এবং বিচার এখনও দৃশ্যমান হয়নি। এর মাঝে বোধহয় তিনি কোনো শক্তির কাছে মাথানত করে পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে দেশবাসী শঙ্কা পোষণ করছে। অন্তর্বর্তী সরকার কমিটমেন্ট দিয়ে আসছিলয় তারা নিরপেক্ষ থাকবে, তারা সংস্কার করবে, বিচার দৃশ্যমান করবে এবং নির্বাচন হবে। কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করেই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।  

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই। আমরা ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছি। কিন্তু একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয় সুরাহা হওয়া খুবই জরুরি। এরমধ্যে জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দিতে হবে; এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারির নির্বাচন দিতে হবে। কিন্তু সেগুলো না করেই নির্বাচনের যে পথ নকশা ঘোষণা করা হয়েছে সেটি একটি সুষ্ঠু নির্বাচন ভন্ডুল করার নীল নকশা বলে আমি মনে করি। আমরা এটা হতে দেবো না। আমরা সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করবো জুলাই চার্টার রিফান্ড ও পিআর এর মাধ্যমে নির্বাচন হতে হবে। 

এছাড়াও আগের ট্র্যাডিশনাল পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিআর; দুইটার মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা করার নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ বলেও মন্তব্য করেন ডাক্তার তাহের। এজন্য তিনি নির্বাচন কমিশনকে দেশবাসীর প্রতি ক্ষমা চাওয়ারও আহ্বান জানান।  

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জামায়াতে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, পৌরসভা আমির মাওলানা ইব্রাহীম, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম,কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম সেক্রেটারি মুকবুল হোসেন।

আরবিএস
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের দলীয় প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন।
রাজনৈতিক দলগুলোর মধ্য নির্বাচনি হাওয়া বইছে। নির্বাচনের প্রস্তুতিকালে তাই বাসে অগ্নিসংযোগ ও পুলিশকে টার্গেট করে ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে দলের প্রার্থী বাছাইয়ের কাজ সম্পন্ন হলেও জামায়াতে ইসলামী সব আসনে প্রার্থী দেবে না বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর