কেমন আছেন নুর? সবশেষ যে তথ্য দিলেন চিকিৎসক

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম

গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে সবশেষ নিউরোর চিকিৎসক একটি ঝুঁকির কথা জানিয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান,  নুরের নাকের হাড় ভেঙে গেছে, চোখের ওপরে আঘাত রয়েছে, মাথায় সামান্য রক্ত খনন রয়েছে। রাতেই পাঁচ বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয় এবং তাদের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ৪৮ ঘণ্টা না গেলে তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

এদিকে দুপুরে নিউরো সায়েন্সের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, নুর মাথায় অনেক জোরে আঘাত পেয়েছেন। তাই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। তিনি বলেন, এই মুহূর্তে নুরের শরীরের সোডিয়ামের লেভেল সাধারণ মানুষের থেকে কম। এই লেভেল না বাড়লে তিনি আরও ঝুঁকিতে পড়বেন। এমন যদি হয়, তখন আলাদা ব্যবস্থা নিতে হবে।

অপরদিকে, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, নুরের নাকের হাড় ভেঙেছে, ডান চোখে রক্ত জমে আছে, চোখ খুলতে পারছে না। নেজাল ফ্যাকচার হয়ে শ্বাস নিতেও সমস্যা হচ্ছে। তিনি কবে নাগাদ স্বাভাবিকভাবে চলতে পারবেন সেটা এখনও স্পষ্ট নয়। 

এর আগে নুরের চিকিৎসায় ছয় সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে বলে জানান ঢামেক পরিচালক। তিনি জানান, এই বোর্ডে রয়েছেন তিনিসহ ঢামেকের অ্যানেস্তেশিয়া প্রধান, ক্যাজুয়ালটি বিভাগের একজন, নাক-কান-গলা বিভাগের একজন, নিউরোসার্জারি বিভাগ ও চক্ষু বিভাগেরসহ ছয় জন। 

তিনি জানান, নুরের বর্তমান অবস্থা স্টেবল রয়েছে। তবে ৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত শঙ্কা মুক্ত বলছি না। মস্তিষ্কে যে রক্ত খনন রয়েছে, তা ওষুধে ভালো হয় যাবে বলে আশা করছি।

একাত্তর/এসি
নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনেও অংশগ্রহণ করবেন তিনি।
নির্বাচন এলে বিদেশি চাপ আসে উল্লেখ করে গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর নির্বাচন কমিশনকে (ইসি) কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত না করার আহবান জানিয়েছেন। পাশাপাশি ইসিকে মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত...
ফেব্রুয়ারি নয়, আগামী জানুয়ারিতেই নির্বাচনের আয়োজনের দাবি তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। দলটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর