‘বজলুর রহমান স্মৃতিপদক’ পেলেন একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শফিক আহমেদ

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৫:৫৫ পিএম

মুক্তিযুদ্ধের বীরত্বগাথা নিয়ে ‘রণাঙ্গনের স্মৃতি’ শীর্ষক ধারাবাহিক প্রতিবেদনের জন্য ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে ২০২৪ সালের ‘বজলুর রহমান স্মৃতিপদক’ পেয়েছেন একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শফিক আহমেদ।

শনিবার (৩০ আগস্ট) মুক্তিযুদ্ধ জাদুঘর প্রবর্তিত এই পুরস্কার তার হাতে তুলে দেন এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

প্রিন্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দেশ রূপান্তরের আলোকচিত্র সম্পাদক সাহাদাত পারভেজ।

পুরস্কার প্রাপ্ত এই দুই সাংবাদিকের কাজ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নির্মাণে অনুকরণীয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, সাংবাদিকদের স্বাধীনতা জরুরি। সেজন্য সামাজিক মালিকানা দরকার। তা হয়নি বলেই সাংবাদিকতা ঝুঁকিতে রয়েছে। মুক্তিযুদ্ধের কাহিনীর শেষ নেই, অন্তহীন। তাই যারা এই মুক্তিযুদ্ধকে সাংবাদিকতায় তুলে আনছেন তাদের অভিনন্দন!

 

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
আগামী ২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর