১৫ ফেব্রুয়ারির আগেই ভোট, নুরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি: প্রেস সচিব

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৪:২৬ পিএম

নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে রোববার (৩১ আগস্ট) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে করবে অন্তর্বর্তী সরকার। শনিবার (৩০ আগস্ট)  প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সাংবাদিক সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০২৬ এর ফেব্রুয়ারির ১৫ তারিখের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। কোনো ধরনের ষড়যন্ত্র আসন্ন নির্বাচনকে থামাতে পারবে না। 

সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। 

প্রেস সচিব বলেন, ভিপি নুরসহ হামলায় ঘটনায় আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকার। 

ইতিমধ্যে নুরের চিকিৎসায় ছয় সদস্যের মেডিক্যাল টিম গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)।

নুরের স্বাস্থ্য নিয়ে সবশেষ দুপুরে নিউরো সায়েন্সের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, নুর মাথায় অনেক জোরে আঘাত পেয়েছেন। তাই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। তিনি বলেন, এই মুহূর্তে নুরের শরীরের সোডিয়ামের লেভেল সাধারণ মানুষের থেকে কম। এই লেভেল না বাড়লে তিনি আরও ঝুঁকিতে পড়বেন। এমন যদি হয়, তখন আলাদা ব্যবস্থা নিতে হবে।

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। 
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে স্বতন্ত্র জোটের প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
অন্য রাজনৈতিক দলের মতো আবেদন গ্রহণ, ফি কিংবা সাক্ষাৎকারভিত্তিক প্রক্রিয়ায় না গিয়ে নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন আজ রোববার। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর