ডাকসু নির্বাচন: জমজমাট ক্যাম্পাস, চলছে প্রচারণা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে সপ্তম দিনে জমে উঠেছে প্রচার প্রচারণা। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। 

প্রার্থীরা পোস্টার বিলির পাশাপাশি শুনছেন সাধারণ শিক্ষার্থীদের কথা। নিজেদের ইশতেহারে রাখছেন শিক্ষার্থীদের দাবিগুলো। এসব ইশতেহার জায়গা পাচ্ছে খাবারের সমস্যা, আবাসন সংকট ও শিক্ষার মান উন্নয়নের বিষয়গুলো। 

প্রার্থীরা বলছেন, এসব সংকট মোকাবিলা ছিলো দীর্ঘদিনের একটা দাবি। এই ডাকসুর মাধ্যমে তা নিরসনের জন্য সকল প্রার্থী প্রতিজ্ঞাবদ্ধ। 

শিক্ষার্থীদের ম্যান্ডেট যেই পাক দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে সকলেই এগিয়ে আসবে এমনটাই আশা তাদের। 

এদিকে আজ বিকেলে নিজেদের ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ছাত্রদল মনোনীত ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদ’ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।  

আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ছাত্রী ৬২ জন।

আরবিএস
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর