‘মহেশখালীকে সিঙ্গাপুর-সাংহাই বন্দরের মতো করতে চায় সরকার’

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম

আগামী ৩০ বছরের মধ্যে মহেশখালীকে সাংহাই ও সিঙ্গাপুরের মতো আধুনিক বন্দরে রূপান্তরের লক্ষ্যে যাত্রা শুরু করেছে মহেশখালী-মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ-মিডা।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, ইতোমধ্যে ১২০ দিনের পরিকল্পনা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি সংস্থাটির লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন।

চৌধুরী আশিক বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, আমদানি বৃদ্ধি, পরিবহন ব্যয় হ্রাস এবং মৎস্য খাতকে সমৃদ্ধ করা, এসব লক্ষ্য নিয়ে কাজ করবে মিডা। 

তিনি আরও বলেন, পর্যটন খাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে সংস্থাটি। ৬০-৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে পুরো কমার্শিয়াল হাব থেকে ১৫০ বিলিয়ন ডলার জিডিপিতে যুক্ত হবে। 

প্রত্যক্ষভাবে দেড় লাখ এবং পরোক্ষভাবে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

প্রকল্প বাস্তবায়নে সব মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন, দলমত নির্বিশেষে জাতীয় স্বার্থে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 

আরবিএস
আসামিরা ঋণের ৪০ কোটি টাকা পরিশোধ না করে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন এবং অপরাধলব্ধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেন।
শুধু গভীর সমুদ্র বন্দর নয়, আমাদের একটা ব্লু ইকোনমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে। ওই এলাকা শুধু একটা ফ্যাসিলেটিং জোন হিসেবে না, বরং সেখানে একটা নতুন শহরের জন্ম হবে।
বাংলাদেশে টেকসই বিনিয়োগ নিশ্চিত করতে মঙ্গলবার (১৩ মে) একাধিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
কক্সবাজারের মহেশখালীর উন্নয়ন সমন্বিতভাবে করতে নতুন কর্তৃপক্ষ গঠন হচ্ছে। এ লক্ষ্যে একটি আইনের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর