ভুল হতে পারে, তবে অন্যায় বরদাস্ত করা হবে না: ইসি মাছউদ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

নির্বাচনে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ভুল হতে পারে, তবে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না।

অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, একটি স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের জন্য সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সঙ্গে ‘সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫’ বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। ছবি: সংগৃহীত

সভায় সভাপতিত্ব করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমদ। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সাংবাদিকদের কাজ করার জন্য সুন্দর একটি পরিবেশ তৈরি করতে কমিশন কাজ করছে উল্লেখ করে কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমরা সবাই চাই একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন। এজন্য গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। সাংবাদিকদের প্রস্তাবিত সংশোধনীগুলো বিবেচনা করে গণমাধ্যম, ইসি এবং জনগণের জন্য স্বচ্ছ ও ন্যায়সঙ্গত নির্বাচনের ব্যবস্থা করা হবে।

আস্থার সংকট এখন জাতীয় সংকটে পরিণত হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমি ভালো, আপনি খারাপ-এভাবে বলার সুযোগ নেই। কমিশনের প্রথম কাজ হচ্ছে আস্থা পুনরুদ্ধার করা।

তিনি মনে করেন, সাংবাদিকদের নীতিমালা নিয়ে আরও আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও বিশ্লেষণ করলে ভুলের সম্ভাবনা কমবে এবং একটি ভালো নির্বাচন সম্ভব হবে।

সচিব আখতার আহমদ সাংবাদিকদের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। মতবিনিময় সভায় আরএফইডি সভাপতি কাজী জেবেল প্রস্তাবিত নীতিমালা উপস্থাপন করে ইসির কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২৩ জুলাই ইসি সাংবাদিকদের জন্য একটি নীতিমালা প্রকাশ করে। এতে ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার, গোপন কক্ষে ছবি তোলা নিষিদ্ধ করা হয়। বৈধ কার্ডধারী সাংবাদিকরা ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন, তবে প্রিজাইডিং অফিসারকে জানাতে হবে; সর্বোচ্চ ১০ মিনিট ভেতরে থাকা যাবে; ভেতরে সাক্ষাৎকার নেওয়া যাবে না-এমন বিধানও রাখা হয়।

আরএফইডি নেতারা এসব বিধিনিষেধের বিরোধিতা করে জানান, এতে সাংবাদিকদের অবাধ তথ্য প্রবাহ ব্যাহত হবে এবং অনিয়ম প্রতিরোধে ইসির উদ্যোগ ব্যর্থ হতে পারে। তারা প্রিজাইডিং অফিসারকে অবহিত করার বিধান বাদ দেওয়ার পাশাপাশি অন্তত পাঁচজন সাংবাদিককে একসাথে ভোটকক্ষে প্রবেশের সুযোগ ও সাংবাদিকদের কাজে বাধা দিলে শাস্তির বিধান যুক্ত করার দাবি জানান।  

আরবিএস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর