সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.)  মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না। নৌ-ডাকাত নয়ন ও  পিয়াস পার্শ্ববর্তী দেশে চলে গেছে। ফিরে এলে তাদের স্থান হবে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে গজারিয়া থানাধীন গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, এই এলাকাবাসীর প্রাণের দাবি ছিলো এখানে একটি পুলিশ ক্যাম্প করা।

এলাকায় যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে তার জন্য গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পটি স্থায়ী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে ফাইল সংস্থাপন মন্ত্রণালয়ে রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকের অনেক ধরনের স্বার্থ থাকে। যার যার স্বার্থ হাসিল করতে চাইবে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এলাকায় যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে তার জন্য কাজ করে যাবো।

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা কাজ করে যাচ্ছি, পুরস্কার ঘোষণা করা হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নদী পথসহ এলাকায় পুলিশি টহল আরো জোরদার করা হবে।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা আলুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আলু চাষিরা যাতে ন্যায্য দাম পায় এর জন্য হিমাগারের আলুর দাম ২২ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। হিমাগার থেকে আলু বের হচ্ছে না। খুচরা বাজার নিয়ন্ত্রণ করা কঠিন। তবে আলুর দাম কমে আসবে। প্রয়োজনে সরকারিভাবে ৫০ হাজার টনের বেশি আলু ক্রয় করা হবে।

একাত্তর/আরএ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। 
এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ভোট গ্রহণ...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর