কাঠমান্ডুতে নেতা ও মন্ত্রীদের বাসায় হামলা-আগুন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পিএম

নেপালের রাজধানী কাঠমান্ডুকে সরকারবিরোধী তরুণদের আন্দোলনের দ্বিতীয় দিনে দেশটির রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাসভবন লক্ষ্য করে পাথর ছোঁড়ার পাশাপাশি আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।

কাঠমান্ডুর ললিতপুর এলাকায় নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুংয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। এছাড়া উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের ভাইসেপতি বাসভবনেও পাথর ছুঁড়ে। এর আগে  সোমবার পদত্যাগ করা স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালানো হয়।

নেপালের কেন্দ্রী ব্যাংকের গভর্নর বিশ্ব পাউডেলের বাসভবনেও পাথর ছোঁড়া হয়েছে। বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রী এবং নেপালি কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবার বুধানিলকন্ঠ এলাকার বাসভবনে পৌঁছালেও আক্রমণ করার আগেই তাদের থামানো হয়। এছাড়াও, বিক্ষোভকারীরা সিপিএন (মাওবাদী) চেয়ারম্যান এবং প্রধান বিরোধী নেতা পুষ্প কমল দহলের খুমালতার বাসভবনে পাথর ছোঁড়ে।

দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সত্ত্বেও বিক্ষোভকারীরা বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রী এবং অন্যান্য নেতাদের বাসভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে। সোমবার পুলিশের গুলিতে ব্যাপক হতাহতের পর বিক্ষোভকারীরা আরও ক্ষুব্ধ হয়ে উঠছেন।

এদিকে, রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ জন বিক্ষোভকারী নিহত হওয়ার পর একাধিক সামাজিক মাধ্যম অ্যাপের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপাল। মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার মুখপাত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং একথা জানিয়েছেন।

গুরুং জানান, গত সপ্তাহে সামাজিক মাধ্যমের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার।এই নিষেধাজ্ঞার কারণে নেপালের রাজধানীতে ওই প্রতিবাদ শুরু হয়। সোমবার ‘জেন-জি’ প্রজন্ম নামে পরিচিত বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষে ১৯ জন নিহত ও চার শতাধিক আহত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারের নিষেধাজ্ঞা এবং ব্যাপক দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নেমেছিল তারা। গুরুং জানান, সোশ্যাল মিডিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের পর সেগুলো নিয়ে এখন কাজ করা হচ্ছে।

এআরএস
চীন সীমান্ত সংলগ্ন রাসুওয়াগাধির ৮৪ কিলোমিটার দক্ষিণে গালছির 'জেহ্রে' জলবিদ্যুৎ সাবস্টেশনটি এখন গত ২৬ আগস্টের প্রলয়ঙ্করী বন্যার তাণ্ডবের এক ভয়াবহ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ত্রিশূলী নদীর কোল ঘেঁষে...
হিমালয় ধসের ফলে নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় যেখানে ১,২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ, সেখানে চরম সহনশীলতা ও বেঁচে থাকার এক মানবিক প্রতীক হয়ে...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
গেলো ২৬ আগস্টের হিমালয় হিমবাহ ধস এবং তার পরবর্তী ধ্বংসাত্মক আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে অন্তত ২০ হাজার বাড়িঘর নতুন করে নির্মাণ করতে হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই চরম...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর