ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা জানালেন তারেক রহমান

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ পদক্ষেপকে হৃদয় বিদারক উল্লেখ করে বলেছেন, এতে ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা কার্যত অসম্ভব হয়ে উঠবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান এ কথা বলেন।

ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশিরা সবসময় ফিলিস্তিনি জনগণের ওপর ঔপনিবেশিক সহিংস দমন-পীড়ন ও নিশ্চিহ্ন করার প্রচেষ্টার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছেন।

তিনি বলেন, বেঞ্জামিন নেতানিয়াহুর অব্যাহত বর্ণবাদ এবং ফিলিস্তিনের জনগণ, তাদের সংস্কৃতি, তাদের ভূমি, তাদের ইতিহাসের উপর আগ্রাসনকে কোনোভাবেই গণহত্যা এবং ফিলিস্তিনিদের পরিকল্পিত জাতিগত নির্মূলের চেয়ে কম কিছু নয় বলে বর্ণনা করেন এবং পরিস্থিতিকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেন।

তারেক রহমান মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কর্মরত বহু বাংলাদেশির নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান ইসরাইলি সরকারের কর্মকাণ্ড গোটা অঞ্চলকে একটি রসাতলে ঠেলে দিচ্ছে।

বিবৃতিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলি সরকারের বসতি স্থাপন পরিকল্পনার বিরুদ্ধে নিন্দা ও চাপ প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক বিচার আদালতকে আহ্বান জানান, তারা যাতে দেরি না করে গাজায় ইসরাইলি সরকারের স্পষ্ট গণহত্যার বিষয়ে রায় দেয়। কেননা ফিলিস্তিনিরা আরও ভোগান্তির শিকার হচ্ছেন।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর