সংবিধান সংশোধনের বৈধ প্রক্রিয়া বিএনপি মেনে নেবে: সালাহউদ্দিন আহমদ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম

সংসদ ছাড়া সংবিধান সংশোধনের কোনো বৈধ প্রক্রিয়া ঐকমত্য কমিশন বের করতে পারলে বিএনপি তাতে রাজি থাকবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ: জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ -শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় প্রশ্নে জাতীয় ঐক্য প্রয়োজন। সেই সুযোগ দিয়েছে জুলাই আন্দোলন। নানাবিধ মতভেদ থাকলেও এই শক্তি সমুন্নত রাখতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সাংবিধানিক সংস্কারসহ অন্যান্য সংস্কার যারা এখনই চাচ্ছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন।

তিনি আরো বলেন, দলগুলোর ভিন্নমত থাকবে তবে এক অপরের প্রতি সহনশীল হতে হবে।

একাত্তর/আরএ
সংবিধান অনুযায়ীই আমাদের পথ চলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমাদের প্রচলিত সংবিধান অনুযায়ী পথ চলতে হবে।
ভারত সরকারের কঠোর সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একদিকে আপনারা ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ‘হাসিনা কার্ড’ খেলবেন, আবার অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইবেন—তা...
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার জন্য দায়ী দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর