ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের আল্টিমেটাম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম

ঢাকা কলেজের ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে গঠনতন্ত্র প্রকাশ এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে তফশিল ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা কলেজ ছাত্র সংসদ আন্দোলনের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনের এ দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, দাবি বাস্তবায়নের পূর্ব ঘোষণা অনুযায়ী প্রশাসনকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। ওই তারিখে দাবি না মানা হলে আগামী ২২ সেপ্টেম্বরে ঢাকা কলেজের প্রশাসনিক ভবনের সামনে চার ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

শিক্ষার্থীরা বলেন, তাদের এই কর্মসূচি হবে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং সংগঠিত প্রতিবাদ।

ঢাকা কলেজ প্রশাসন তাদের এই ন্যায্য দাবি যথাযথভাবে উপলব্ধি করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে বলে আশা প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, অন্যথায় আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে তারা।

একাত্তর/আরএ
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে সভাপতি পদে টাইমস অব...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তা মধ্যে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে চলবে বিকাল সাড়ে তিনটা...
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন স্থগিত করা হয়েছে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর