মিরপুরে নারিকেল গাছে আটকে পড়া বিড়াল ৪৮ ঘণ্টা পর উদ্ধার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম

রাজধানীর মিরপুরে প্রায় ৪৮ ঘণ্টা গাছের ডালে আটকে থাকার পর একটি বিড়ালকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। স্থানীয়দের পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় এ উদ্ধার অভিযান সফল হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) মিরপুরের হোপ স্কুলের গলিতে থাকা একটি নারিকেল গাছে বিড়ালটি আটকে যায়। প্রথম দিন থেকেই স্থানীয়রা খাবারের টোপ, লাঠি, এমনকি মই ব্যবহার করে নামানোর চেষ্টা করেন। কিন্তু প্রতিবারই ভয়ে বিড়ালটি আরও ওপরে উঠে যায়। পরে নুসরাত জাহান নামে এক তরুণী বিষয়টি ফেসবুকে পোস্ট করলে মিজানুর রহমান নামের অপর একজন সেটি শেয়ার করে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে ট্যাগ করেন।

 ছবি: সংগৃহীত

সরকারি বার্তা সংস্থা জানায়, বিষয়টি জানার পর ভোর সাড়ে পাঁচটার দিকে প্রশাসক এজাজ ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এবিএম সামসুল আলমকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

ডিএনসিসির কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালালেও উচ্চতার কারণে একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে প্রশাসকের নির্দেশে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের সঙ্গে যোগাযোগ করেন।

 ছবি: বাসস

কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে যায়। তারা মই ব্যবহার করে বিড়ালটিকে নিরাপদে নিচে নামাতে সক্ষম হয়। প্রায় ৪৮ ঘণ্টা পর মাটিতে নেমে আসার পর বিড়ালটি কিছুক্ষণ বিশ্রাম নেয় এবং পরে সুস্থ অবস্থায় দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষের পাশাপাশি প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই সবার জন্য নিরাপদ ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর