সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। পাশাপাশি নির্বাচনে ভোট সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দেবে যুক্তরাজ্য। 

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য বিভিন্ন স্টেক-হোল্ডারদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে কমিশন। এর অংশ হিসেবে বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এসময় তিনি জানান, বাংলাদেশের নির্বাচনে ভোট সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে সহায়তা করবে তার দেশ। 

যুক্তরাজ্য বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় উল্লেখ করে সারাহ কুক বলেন, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আমাদের 'ফলপ্রসূ আলোচনা' হয়েছে। 

তিনি আরও বলেন, ড. ইউনূস আগামী বছর ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তা যুক্তরাজ্য স্বাগত জানায়। এ নির্বাচনে যুক্তরাজ্য সহায়তা দেবে। বিশেষ করে 'সিভিক এডুকেশন' ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেয়ার বিষয়ে। 

এদিকে দুপুরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল বৈঠক করে নির্বাচন কমিশন সচিবসহ কমিশনের কর্মকর্তাদের সঙ্গে। 

ইসি সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ধাপে ধাপে ১৫০ প্রতিনিধি পাঠাতে ইচ্ছুক ইইউ। বাংলাদেশে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা বিদেশি প্রতিনিধিদের। 

আরবিএস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর