রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ডব্লিউএফপিকে ৩৪ লাখ ডলার দিলো জাপান

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম

জাপান জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) ৩৪ লাখ মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে, যা বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ও দুর্বল হোস্ট সম্প্রদায়ের জন্য জীবনরক্ষাকারী সহায়তা প্রদান করবে।

জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনইচির বরাদ্দ ঘোষণা করে বলেন, জাপান বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে, যাতে রোহিঙ্গাদের মৌলিক চাহিদা পূরণ হয় এবং হোস্ট সম্প্রদায়ের সবচেয়ে দুর্বল সদস্যরা, বিশেষত নারী ও শিশুদের সহায়তা নিশ্চিত করা যায়।

তিনি শিবিরে আন্তর্জাতিক তহবিলের হ্রাসের কারণে মানবিক চাহিদার বাড়তে থাকা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত আরো বলেন, জাপান ডব্লিউএফপি এবং সব অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে মানবিক সংকট আরো গভীর না হয় এবং রোহিঙ্গারা মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে মায়ানমারে ফিরে যেতে পারে।

এই বরাদ্দের মাধ্যমে ডব্লিউএফপি প্রতি মাসে ১ লাখেরও বেশি রোহিঙ্গা এবং ২ হাজার দুর্বল বাংলাদেশিকে খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করবে। পরিবারগুলো নির্দিষ্ট শিবির আউটলেটে চাল, ডাল ও তাজা সবজি কেনার জন্য ই-ভাউচার পাবেন।

বিশেষ পুষ্টি কর্মসূচি শিশু ও গর্ভবতী বা স্তন্যদায়ী নারীদের জন্য শিবিরের ভেতরে এবং বাইরে চালু থাকবে, যাতে অপুষ্টি প্রতিরোধ ও চিকিৎসা সম্ভব হয়।

২০২৪ সালের শুরু থেকে, মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘটিত তীব্র সংঘর্ষের কারণে প্রায় ১.৫ লাখ রোহিঙ্গা কক্সবাজারের শিবিরে এসেছে, যার ফলে মোট জনসংখ্যা ১১ লাখের বেশিতে পৌঁছেছে।

তবে, আন্তর্জাতিক সহায়তার হ্রাসের কারণে মানবিক সেবাগুলো- যেমন খাদ্য, রান্নার গ্যাস, পুষ্টি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সুরক্ষা- ঝুঁকির মুখে পড়েছে। আগামী ছয় মাসে কমপক্ষে ৬০ মিলিয়ন মার্কিন ডলার এবং এক বছরে ১৬৭ মিলিয়ন ডলার প্রয়োজন হবে, নতুবা ডিসেম্বর ২০২৫ থেকে খাদ্য সহায়তায় বড় ধরনের ব্যাঘাত হতে পারে বলে জানিয়েছে ডব্লিউএফপি।

বাংলাদেশে ডব্লিউএফপির আবাসিক পরিচালক ডম স্কালপেলি বলেন, জাপানের দৃঢ় অংশীদারিত্ব এবং জনতার উদারতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। এই সংকট একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমরা সকল অংশীদারকে আহ্বান জানাই শিবিরের মানবিক পরিস্থিতির আরও অবনতি রোধে সহায়তা করতে। ডঋচ প্রতিটি ডলার কার্যকর, স্বচ্ছ এবং সাশ্রয়ীভাবে ব্যবহারের চেষ্টা করবে।

এজেন্সি উল্লেখ করেছে, প্রোগ্রাম অপ্টিমাইজেশন, আর্থিক পুনর্বিন্যাস, আন্তঃসংস্থাগত খরচ ভাগাভাগি এবং লজিস্টিক দক্ষতার মাধ্যমে ইতোমধ্যেই ১৯ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হয়েছে। ফলে, এখন প্রতিটি ডলারের ৮২ সেন্ট সরাসরি শরণার্থী সহায়তায় যায়, যা ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ৭১ সেন্ট ছিলো।

২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকে, জাপান ও অন্যান্য জাতিসংঘ সংস্থা এবং বাংলাদেশের এনজিওতে ২৪০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অনুদান দিয়েছে, যা জাপানকে মানবিক সহায়তার প্রধান দাতাদের মধ্যে অন্যতম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ডাব্লিউএফপি বিশ্বের সর্ববৃহৎ মানবিক সংস্থা, যা জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষা এবং সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের কারণে পুনরুদ্ধারকারী সম্প্রদায়ের জন্য শান্তি, স্থিতিশীলতা ও সহনশীলতার পথ তৈরি করে।

একাত্তর/আরএ
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ১২ লাখের বেশি রোহিঙ্গাদের ফেরত পাঠানো ও সঙ্কট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্যোগী হবার আহ্বান...
সামগ্রিকভাবে চার কর্ম দিবসের এই সফরে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের সামনে দেশের স্বার্থ ও সম্ভাবনাগুলো দৃঢ়ভাবে তুলে ধরেছেন এবং তিনি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সমুন্নত রেখেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর