হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে: স্বাস্থ্য সচিব

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১১:২২ এএম

দুস্থ ও অসহায় রোগীদের পাশে দাঁড়াতে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবায় ‘হাসপাতাল সমাজসেবা কার্যক্রম’ এর গুরুত্ব শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে স্বাস্থ্য সচিব একথা জানান।

মো. সাইদুর রহমান বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মধ্যে ‘হাসপাতাল সমাজসেবা কার্যক্রম’ একটি দৈনন্দিন সেবাধর্মী গুরুত্বপূর্ণ কার্যক্রম, যা দরিদ্র, অসহায় ও আর্ত-পীড়িতদের সেবার সাথে সরাসরি সম্পৃক্ত। এ কার্যক্রম সহজতর করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়াতে সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

সচিব বলেন, হাসপাতালে ভর্তি হওয়া প্রচুর সংখ্যক রোগীর আর্থিক সহায়তা দরকার হয়। অনেকের মোটিভেশন, কাউন্সেলিং ও ফলোআপের মতো মানসিক এবং চিকিৎসা শেষে পুনর্বাসনের মতো সামাজিক সেবা দরকার হয়। এজন্য দুই মন্ত্রণালয়ের হাসপাতালকেন্দ্রিক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, গরিব রোগীদের সাহায্য করা আমাদের সকলের কাজ। সারাদেশে ৫৩৮টি ইউনিটে সমাজসেবা কার্যক্রম চলমান।

একাত্তর/আরএ
আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির সময়ে দেশের হাসপাতাল ও ক্লিনিকসমূহে চিকিৎসা সেবা নিরবচ্ছিন্ন রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটির সময়ে সরকারি ও...
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১০৫ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৭৬ জন।
হাসপাতালে বসেই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান পাচ্ছেন সারাদেশের ক্যান্সার ও কিডনিসহ ছয় ধরনের অসংক্রামক রোগীরা।
জুলাই আন্দোলনের মিছিলে এক কাতারে যোগ দিয়েছিলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গাড়ি চালক, দোকানি কিংবা কাপড় বিক্রেতা। তাদের অনেককেই গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। থেমে গেছে জীবনের চাকা। হাসপাতালেই বছর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর