হাসপাতালে বসেই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান পাচ্ছে ক্যান্সার ও কিডনি রোগীরা

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১০:২৯ এএম

হাসপাতালে বসেই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান পাচ্ছেন সারাদেশের ক্যান্সার ও কিডনিসহ ছয় ধরনের অসংক্রামক রোগীরা। সমাজকল্যাণ মন্ত্রণালয় গত এক বছরে এ খাতে প্রায় ৩০০ কোটি টাকা অনুদান দিয়েছে রোগীদের। রোগী প্রতি এককালীন পেয়েছে ৫০ হাজার টাকা।

২০২৪-২৫ অর্থবছরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক-এ প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীসহ ছয়টি প্রধান অসংক্রামক রোগের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় আর্থিক সহায়তা প্রদান করেছে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এসব অসংক্রামক রোগের রোগীদের ৬৪ জেলার ৪৫ হাজার রোগীকে ২২৫ কোটি টাকা সহায়তা করা হয়। 
সরাসরি মন্ত্রণালয়ের মাধ্যমে সহায়তা প্রদান করা হয় ১৫ হাজার রোগীকে ৭৫ কোটি টাকা দেয়া হয়। সাপোর্ট সার্ভিসেস ফর ভালনারেবল গ্রুপ (এসএসভিজি) প্রকল্পের মাধ্যমে মোট ৬০ হাজার জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

১৯৭২ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশে স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় নামে যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৮৯ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় একক নামে সম্পূর্ণ পৃথক মন্ত্রণালয় হিসেবে আত্মপ্রকাশ করে।

গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি ২০২৪ সালের ৯ আগস্ট দায়িত্ব গ্রহণ করেছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সমাজকল্যাণ মন্ত্রণালয় জনগণের কল্যাণে একাধিক কার্যকর ও ফলপ্রসূ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছে।

একাত্তর/আরএ
তিন মন্ত্রণালয় এবং দুইটি দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে নিয়োগ দিয়েছে সরকার।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে প্রাপ্য সব ধরনের সেবা পর্যায়ক্রমে একটি ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার।
আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির সময়ে দেশের হাসপাতাল ও ক্লিনিকসমূহে চিকিৎসা সেবা নিরবচ্ছিন্ন রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটির সময়ে সরকারি ও...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর