অন্য দিকে নয়, নির্বাচনের দিকে নজর দিন: জয়নুল আবদিন ফারুক

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১২:৪৯ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সামনের দিনে একটি নির্বাচন দেয়া আপনার জন্য অগ্নিপরীক্ষা। দেশের মানুষ নির্বাচন চায় তাই অধীর আগ্রহে অপেক্ষা করে তাকিয়ে আছে। অন্য দিকে নজর নয়। নির্বাচনের দিকে নজর দিন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সেনবাগ ফোরাম আয়োজিত সমসাময়িক বিষয় নিয়ে এক আলোচনায় এ কথা বলেন তিনি। 

জয়নুল আবদিন ফারুক বলেন, বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে পারেনি। নির্বাচনের আলোচনার সময়ে সকল ষড়যন্ত্রের পেছনে ভারত আর আওয়ামী লীগের ইন্ধন রয়েছে। 

যারা দেশের জনতার ঐক্য বিনষ্ট করছে এসময় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। 

দেশের সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে কোনো শঙ্কা আমলে নিচ্ছেন না বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, বিএনপি বিগত ১৬ বছর হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই করছে। 

এসময় প্রধান উপদেষ্টার জাতিসংঘের একটি প্রতিবেদনে পাঁচ বছর ক্ষমতায় থাকার ইস্যু নিয়ে আলোচনা করেন জয়নাল আবেদীন ফারুক। 

এছাড়াও আলোচনা সভায় ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পাহাড়ে শান্তি-শৃঙ্খলার বিষয়ের নানা প্রেক্ষাপট তুলে ধরেন সেনবাগ ফোরামের আলোচকরা। একইসাথে ফ্যাসিস্ট পতিত সরকার যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে নজর রাখার আহ্বান জানান তারা। 

আরবিএস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর