ইলিশের দাম চড়া, বেড়েছে সবজিও

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম

শনিবার থেকে শুরু হচ্ছে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পদ্মা ও মেঘনা নদীতে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। ফলে এরইমধ্যে চড়া দামে ইলিশ বিক্রি শুরু হয়েছে। এছাড়া বৃষ্টির কারণে রাজধানীর প্রায় সব বাজারে বেড়েছে সবজির দাম। পটল, কাঁকরোল, ঢ্যাঁড়শসহ অন্যান্য সবজির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা।

শুক্রবার (৩ অক্টোবর) সাপ্তাহিক ছুটি ও বৃষ্টির কারণে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম বেড়েছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। প্রতি কেজি কাঁচা মরিচে ১০০ থেকে ১৫০ টাকা বেড়ে তা ৩২০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা কেজিতে। আর বড় ইলিশ বিক্রি হচ্ছে তিন হাজার থেকে ৩৫০০ টাকায়।

তবে অপরিবর্তিত রয়েছে মাংসের দামে। গরুর মাংস ৭৪০ থেকে ৭৫০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজিতে।

ডাল, তেল ও মশলার দাম বৃদ্ধি পেলেও বেশিরভাগ মুদিপণ্য আগের দামেই বিক্রি হচ্ছে।

একাত্তর/আরএ
বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত পোল্ট্রির মাংস এবং মাংসজাত দ্রব্য ও ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত সরকার। 
ভারতে ইলিশ মাছ রপ্তানি শুরু করেছে বাংলাদেশ। যশোরের বেনাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার প্রথমদিন গেছে ১৮ টন ইলিশের চালান। 
ভারতে ইলিশ রপ্তানি করার অনুরোধ জানিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে সে দেশের আমদানিকারকদের একটি সমিতি। 
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত সরকার। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর