বঙ্গবন্ধুর জন্য গান করতে পারা সৌভাগ্যের: এ আর রহমান

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ০২:৪৭ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে দুইটি থিম সং সুর করতে পারাকে জীবনের অন্যতম সেরা কাজ হিসেবে উল্লেখ করে ভারতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমান বলেছেন, বাংলাদেশের জাতির জনকের জন্য গান করতে পারা বিরাট সৌভাগ্যের ব্যাপার। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ভারতের এই সঙ্গীত বিষ্ময়। 

এ আর রহমান আরও বলেন, আমি মনে করি এই গানটি গাইতে পারা আমার জন্য বড় একটা সম্মানের বিষয়। ভারত আর বাংলাদেশের মধ্যকার সম্পর্ক সবসময়ই খুব বিশেষ একটা সম্পর্ক আমার কাছে। আমাদের সংস্কৃতিতেও অনেক মিল রয়েছে। 

মূলত এই গানটি করার সময় আমি যে দিকটিতে মনোনিবেশ করেছি তা হল আমি কোন যন্ত্রটা ব্যবহার করছি, কোন সুরটা বেছে নিচ্ছি। বিশেষ করে বাংলায় গানটা গাওয়ার সময় চেষ্টা করেছি উচ্চারণ যেন ঠিক থাকে।

আমাদের দেশের অনেক বড় বড় চিন্তাবিদ এবং বুদ্ধিজীবীরা বাংলার অঞ্চল থেকে এসেছেন। ভারত আর বাংলাদেশের মাঝে অনেকদিনের একটা সংস্কৃতিক বন্ধন আছে। আর বাংলা ভাষাকে আমার মনে হয় খুব মিষ্টি একটা ভাষা। ভারতের মানুষ বাংলাকে বলে ভারতের ফরাসি। ফরাসি ভাষাটা যেমন খুব মিষ্টি বাংলা ভাষাটাও তেমন। আর আমি বাংলাদেশের মানুষের কাছ থেকে সবসময় যে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। আমার কাছে মনে হয়েছে আমি আমার বাঙালি শ্রোতাদের জন্য যেটুকু করতে পারি তা হল এমন একটা বাংলা গান তৈরি করা যা সবার ভালো লাগবে। আশা করি শ্রোতারা গানটি পছন্দ করবেন। 

image


সাক্ষাৎকারে গানটির কথার স্রষ্টা গীতিকার জুলফিকার রাসেলের ভূয়শী প্রশংসা করেছেন এ আর রহমান।

উল্লেখ্য এ আর রহমানের কণ্ঠে হিন্দি ভাষায় তৈরি ‘বলো জয় বঙ্গবন্ধু’ গানটি প্যারেড গ্রাউন্ডে পরিবেশনের পর থেকে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। গানটির শুরু বাংলায়, ‘আমার সোনার বাংলা’ বাক্যটি দিয়ে। 

বিশ্বব্যাপী সমাদৃত এই সংগীতশিল্পী অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকেই গাওয়ার কথা ছিল গানটি। কিন্তু করোনা পরিস্থিতির কারণে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। সেদিন প্যারেড গ্রাউন্ডে গানটির পূর্বে ধারণকৃত ভিডিও প্রচার করা হয়েছিল।


একাত্তর/এআর

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সংগীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র, কান্ট্রি মিউজিকের কিংবদন্তি রানি এবং মানবতাবাদী অনুকরণীয় ব্যক্তিত্ব ডলি পার্টন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের...
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর