২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৩.৬৯ শতাংশ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ পিএম

২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সর্বশেষ এ হিসাব প্রকাশ করেছে।

বিবিএসের তথ্য অনুসারে, গত অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩৫ শতাংশ। কৃষি, শিল্প ও খাতে খাতে মাঝারি পারফরম্যান্সের কারণে প্রবৃদ্ধি কম হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুন সময়ে শিল্প উৎপাদন ৪ দশমিক ১০ শতাংশে পৌঁছায়। আগের অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিলো ১ দশমিক ৮ শতাংশ।

দেশের অর্থনীতিতে অর্ধেকের বেশি অবদান রাখা সেবা খাতে ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ২ দশমিক ৯৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা আগের বছর একই প্রান্তিকে ছিলো ৩ দশমিক ৬১ শতাংশ।

কৃষি খাতের প্রবৃদ্ধিতে ধীরগতি দেখা গেছে। এ খাতে ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুন সময়কালে ৩ দশমিক ১ প্রবৃদ্ধি হয়েছে। এ খাতে আগের বছরের একই প্রান্তিকের তুলনায় প্রবৃদ্ধি কমেছে।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিলো যথাক্রমে ১ দশমিক ৯৬ শতাংশ, ৪ দশমিক ৪৮ শতাংশ এবং ৪ দশমিক ৮৬ শতাংশ। এর আগের অর্থবছরে প্রথম তিন প্রান্তিকে প্রবৃদ্ধি ছিলো যথাক্রমে ৫ দশমিক ৮৭ শতাংশ, ৪ দশমিক ৪৭ শতাংশ এবং ৪ দশমিক ৬২ শতাংশ।

২০২৩-২৪ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ছিলো ৪ দশমিক ২২ শতাংশ।

আরবিএস
আগামী অর্থবছর থেকে সারা বছর আয়কর রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছেন করদাতারা। তবে নির্ধারিত সময়ের আগে রিটার্ন দাখিল করলে কর ছাড়ের সুবিধা পাবেন, আর দেরিতে রিটার্ন দিলে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে।
মোংলা বন্দরে চলতি অর্থবছরের (২০২৫-২৬ অর্থবছর) সাত মাসে ৩১টি বিদেশি বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ আগমনের মধ্য দিয়ে ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে।
চলতি অর্থবছরে দেশে ৪ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে।  সবশেষ অর্থনৈতিক প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। 
চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) সুদ ও আসল মিলিয়ে ১৫৮ কোটি ৫০ লাখ ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় সোয়া ১০ শতাংশ বেশি।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর