শনিবার দেশে ফিরবেন শহিদুল আলম

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১০:০৫ পিএম

দখলদার ইসরাইলের কারাগার থেকে মুক্ত হওয়ার পর তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রখ্যাত বাংলাদেশি ফটোগ্রাফার এবং মানবাধিকার কর্মী শহিদুল আলম। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি আজ দুপুরে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। আগামীকাল শনিবার (১১ অক্টোবর) ভোরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানান, আজই ঢাকার উদ্দেশে যাত্রা করছেন শহিদুল আলম। তার ঢাকায় ফেরার ফ্লাইট শুক্রবার তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল ত্যাগ করার কথা রয়েছে। ফ্লাইটটি শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

গত ৮ অক্টোবর গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্সকে অপহরণ করে ইসরাইলে। বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ ৯৩ জন অধিকারকর্মী জাহাজটিতে ছিলেন। পরে তাদের ইসরাইলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়।

ইসরাইলি কর্তৃপক্ষের হাতে শহিদুল আলমকে আটকের পর জর্ডান, মিশর ও তুরস্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে এবং তার মুক্তির জন্য তাৎক্ষণিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

আরবিএস
ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে যুক্ত করতে সম্প্রতি খসড়া আইন অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট ‘নেসেট’।
ইসরাইলি বাহিনীর হাতে আটক ও দেশটির কারাগারে বন্দি থাকার ভয়াল অভিজ্ঞতা জানিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম।
দখলদার ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তুরস্ক পৌঁছেছেন বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম। 
অবশেষে দখলদার ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর