নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে: ফখরুল

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৯:২৩ পিএম

আর কারও জন্য অপেক্ষায় নয়, কাল বিলম্ব নয়, এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি। শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম ও হান্নান শাহ‘র নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া পাইলট স্কুল মাঠে হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় মানুষ অনেক খুশি। কারণ, দেশে এখন জনপ্রতিনিধি নেই। দেশ চালাচ্ছেন আমলারা। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা দেশ চালালে দেশ অনেক এগিয়ে যাবে। 

তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে।

আগামী নির্বাচনে ধানের শীষের ভোট চাওয়ার পাশাপাশি গণহত্যাকারীরা যাতে আর ক্ষমতায় আসতে না পারে সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকার তাগিদ দেন বিএনপি মহাসচিব।

এদিকে কিছু উপদেষ্টা একটি দলের পক্ষপাত করছে- এমন অভিযোগ এনে সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 

এছাড়া মিথ্যা প্রচারণার মাধ্যমে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। 

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়ে তিনি বলেন, ভারত সবসময় চেষ্টা করেছে, যে বাংলাদেশের মানুষকে কীভাবে বিপদে ফেলা যায়। আমাদের নির্বাচনগুলোতেও অতীতে হস্তক্ষেপ করেছে। তাই আমাদের খুব পরিষ্কার কথা, বন্ধুত্ব আমরা চাই, কিন্তু সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে, আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে।

কাপাসিয়া বিএনপির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরা’র সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন- হান্নান শাহর ছেলে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্মআহবায়ক শাহ রিয়াজুল হান্নান, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা ড. এম এ কাইয়ুম, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খানসহ অনেকে। 

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর