দেশের বাজারে বাড়লো ভোজ্যতেলের দাম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০১:১৫ পিএম

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে দেশেও ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন মূল্য আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবের কথা উল্লেখ করে সংস্থাটির নতুন দাম বৃদ্ধির এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নির্ধারিত দামে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৫ টাকা এবং পাঁচ লিটার বোতল সয়াবিন তেল ৯৪৫ টাকা। খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৭৭ টাকা এবং খোলা পাম তেল ১৬৩ টাকায় বিক্রি হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন মূল্য সমন্বয় করা হয়েছে, যা অনতিবিলম্বে কার্যকর হবে।

বর্তমানে বাজারে বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৭৪ টাকা এবং পাম তেল ১৫০ টাকায় বিক্রি হচ্ছিল। সে হিসেবে লিটারপ্রতি ৩ থেকে ১৩ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধি হলো।

আরবিএস
দেশের বাজারে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে...
দেশে ভোজ্যতেল বা জ্বালানি তেল—কোনোটিরই সঙ্কট নেই, বরং পর্যাপ্ত মজুত রয়েছে। এই পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজার...
অন্তর্বর্তীকালীন সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ওপর ইসরাইলের অব্যাহত হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে ফুটবল প্রেমীদের পকেট যে রীতিমতো গড়ের মাঠ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর