মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ পিএম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ওপর ইসরাইলের অব্যাহত হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় বিশ্ববাজারে সোমবার থেকে তেলের দাম বেড়েছে।

আগামী নভেম্বরে যেসব অপরিশোধিত তেল ডেলিভারি দেওয়া হবে, তার দাম ব্যারেল প্রতি বেড়েছে ১ দশমিক ১২ ডলার। শতাংশ হিসেবে ১ দশমিক ৫৬ শতাংশ বেড়ে ৭৩.১০ ডলারে পৌঁছেছে। খবর রয়টার্স’র।

এছাড়াও ডিসেম্বরে সরবরাহের জন্য রাখা অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৭২ দশমিক ৫৮ ডলারে পৌঁছেছে।

এর বাইরে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ব্রেন্ট ক্রুড অয়েল ব্যারেলপ্রতি দাম ৯৩ সেন্ট বেড়ে ৬৯ দশমিক ১১ ডলার হয়েছে।

ফিলিপ নোভার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেভা বলেন, তেলের বাজারের জন্য অতিরিক্ত সরবরাহ একটি প্রধান উদ্বেগের বিষয়। বিনিয়োগকারীরা ব্যাপকভাবে আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলব্যাপী সংঘাত মূল উত্পাদনকারী অঞ্চলগুলোর সরবরাহকে প্রভাবিত করতে পারে।

বাজার বিশ্লেষক টনি সাইকামোর জানান, হিজবুল্লাহর ওপর ইসরাইলের চূড়ান্ত হামলার প্রেক্ষাপটে সরবরাহ ও চাহিদার গতিশীলতায় তেলের দাম বৃদ্ধি অব্যাহত থাকবে।

 

একাত্তর/জো
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে দেশেও ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন মূল্য আজ মঙ্গলবার (১৪...
মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ইতিহাসে প্রথমবারের মতো শুক্রবার প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৭০০ ডলার ছাড়িয়েছে।
বিগত ২০২১ সালের পর চলতি বছরের সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৭০ ডলারের নিচে নেমেছে, যা গত বছরের এপ্রিলে মাসেও ছিল ৯০ ডলার। আন্তর্জাতিক বাজারে ডব্লিউটিআই ক্রুড...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর