দেশের আনাচে-কানাচেতে খাপছাড়া মিছিল করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আদর্শিক নেতা ছাড়া রাজনৈতিক দল বিলীন হয়ে যায়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, আওয়ামী লীগ নির্লজ্জ। তাই গণহত্যা করার পরেও অনুসূচনা না করে উল্টো রাজনীতি করার চিন্তা করছে।
এসময় তিনি মন্তব্য করেন,আদর্শিক কর্মী ছাড়া একটা দল বিলীন হয়ে যায়, যার উদাহরণ আওয়ামী লীগও জাতীয় পার্টি।
গণতন্ত্র ফিরে আসার আগ পর্যন্ত বিএনপিতে ঐক্য ধরে রাখার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফিরে না আসে তার জন্য বিভিন্ন দেশ ও রাজনৈতিক মহল অপতৎপরতায় লিপ্ত আছে।
