গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের মধ্যেও চলছে বন্দি বিনিময়

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৮:১১ পিএম

পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসরাইল ও হামাস। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি সেনাবাহিনী এখনও উত্তর গাজার শুজাইয়ার পূর্বাঞ্চলে গোলাবর্ষণ করছে। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, গাজায় মানুষ হত্যা অব্যাহত থাকলে গাজার ভেতরে হামাস সদস্যদের হত্যা করা হবে।

অন্যদিকে হামাসের হাতে এখনো ইসরাইলের কয়েকজন জিম্মির মরদেহ থাকায় উভয় পক্ষের মধ্যে টানাপড়েন বাড়ছে। ইসরাইল সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান বলেছেন বলেছেন, হামাসের হাতে এখনো ১৯ জিম্মির মরদেহ রয়েছে। দেরি না করে সেগুলো হস্তান্তর করতে হবে। 

এদিকে, হামাসের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাসটি এখন গাজায় পৌঁছেছে। এই বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। ইসরাইল থেকে মুক্ত ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসগুলো রামাল্লায় পৌঁছায়। আল-জাজিরা জানিয়েছে, সরাসরি সম্প্রচারে দেখা গেছে, ইসরাইল কর্তৃপক্ষের মুক্তি দেয়া কিছু ফিলিস্তিনি বন্দিকে বহনকারী বাস রামাল্লায় পৌঁছেছে। এর আগে দক্ষিণ ইসরাইলের নেগেভ কারাগার থেকে মুক্ত বন্দিদের নিয়ে আরও কয়েকটি বাস গাজার উদ্দেশে যাত্রা করে।

এছাড়া, হামাসের এক জ্যেষ্ঠ নেতা দাবি করেছেন, গেলো শুক্রবার থেকে ইসরাইল গাজায় অন্তত ২৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্য দিয়ে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। এদিকে যুদ্ধবিরতির পরেও এখনও গাজার মানুষ খাদ্য, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পাচ্ছেন না। ইসরাইলের একটি সংস্থা জানিয়েছে, গাজা ও মিশরের মধ্যে রাফাহ ক্রসিংটি খোলার ক্ষেত্রে আরো বিলম্ব হবে। 

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে একটি পোস্টে বলেছেন, যদি হামাস চুক্তি বহির্ভূত গাজায় মানুষ হত্যা করতে থাকে, তাহলে আমাদের সেখানে গিয়ে তাদের হত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ‘আমরা’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন ট্রাম্প সে সম্পর্কে স্পষ্ট করে বলেননি। তবে এর আগে বুধবার তিনি বলেছিলেন, গাজায় আমাদের মার্কিন সেনাবাহিনীর জড়িত থাকার প্রয়োজন হবে না।

অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে যে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার আর মিসরে অনুষ্ঠিত গাজা সংক্রান্ত সম্মেলনে অংশ নেবেন না। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মিসরে অনুষ্ঠিত একটি সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী ট্রাম্পকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু উল্লেখ করেছেন যে ছুটির শুরুর সময়ের কাছাকাছি হওয়ায় তিনি অংশগ্রহণ করতে পারবেন না।

এআরএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর