আফগান টিভি সঞ্চালককে ঘিরে সশস্ত্র তালেবান!

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ০৯:২৩ পিএম

পিলে চমকানো দৃশ্যপট। টেলিভিশনের নিউজরুমে খবর পড়ছেন এক সঞ্চালক। তার পেছনে দাঁড়িয়ে আছেন সশস্ত্র দুই তালেবান যোদ্ধা। এদের মধ্যে একজন আবার বন্দুকের নল দিয়ে খোঁচাও দিচ্ছেন সঞ্চালককে। এমন এক ভিডিও এখন ভাইরাল।

মাসিহ আলিনিজাদ নামের এক আফগান নারী নিজের টুইটার হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে লিখেছেন, ‘এটি পরাবস্তাব এক ঘটনা। পরিস্কার বোঝা যাচ্ছে আতঙ্কিত টিভি সঞ্চালকের পেছনে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে দুই তালেবান জঙ্গি। সঞ্চালককে তারা বলতে বাধ্য করছে ইসলামিক আমিরাতে আফগান নাগরিকদের ভয়ের কিছু নেই। লাখো মানুষের মনে ভয়ের কারণ হয়ে আছে তালেবান। এটি তারই একটি প্রমাণ মাত্র’।


শুধু আলিনিজাদই নয়, দেশটিতে কর্মরত আরো সাংবাদকর্মীও একই ভিডিও টুইটারে শেয়ার করেছেন। বিবিসি’র সাংবাদিক ইয়ালদা হাকিমও একই ভিডিও নিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন আফগানিস্তানে এই মুহূর্তের রাজনৈতিক বিতর্কের একটি দৃশ্যপট মাত্র।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, আধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র হাতে স্টুডিওতে হাজির তালেবান। তারপর সঞ্চালকের চেয়ারের পেছনে দাঁড়িয়ে তাঁর পিঠে অস্ত্র তাক করে খবর পড়াচ্ছে। নির্দেশ, দেশবাসীকে বলতে হবে যে তালেবানকে ভয় পাওয়ার কিছু নেই। 

অনেক কিংকর্তব্যবিমূঢ় আফগান সঞ্চালক হড়হড় করে পড়ে গেলেন, যেমনটা চেয়েছে পেছনে দাঁড়িয়ে থাকা তালেবান যোদ্ধারা। কথায় বলে প্রাণের মায়া বড় মায়া। তাই গান পয়েন্টে বসে কাঁপা গলায় সেই বার্তায় পৌঁছে দিলেন দেশবাসীর কাছে। 

অথচ, তালেবান ক্ষমতা দখলের পর প্রথম সংবাদ সম্মেলনেই ঘোষণা দেয়, দেশের সংবাদমাধ্যম হবে স্বাধীন। কিন্তু একের পর নারী সাংবাদিককে চাকরি থেকে বের করে দেয়া, বিদ্রোহী সংবাদ কর্মীদের ধরপাকড়, হুমকিসহ নানা ঘটনায় এখন উল্টো আতঙ্কিত আফগান নাগরিকরা।  

image


একাত্তর/এআর

লেবাননে দখলদার বাহিনীর অব্যাহত সন্ত্রাসী হামলার জবাবে রোববার (৭ জুন) রাতে ইসরাইলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
লেবাননে দখলদার ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলায় দিপালি বেগম (৩৪) নামে ফরিদপুরের এক নারী নিহত হয়েছেন।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলের হাইফা বন্দর এবং একাধিক সেনা অবস্থানে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর