ঢাকার বিমানবন্দরে আগুন

  • আপডেট
  • ঢাকা থেকে দুবাইগামী এমিরেটস এয়ারলাইন্স ইকে-৫৮৭ এর সন্ধ্যা সাড়ে সাতটার ফ্লাইটের সময় পরিবর্তন করে রাত তিনটায় সময় নেওয়া হয়েছে।
  • ইতিমধ্যে পাঁচটি ফ্লাইট সিলেট ও চট্টগ্রামে অবতরণ করেছে।
  • শাহজালালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মী- কর্মকর্তারা গ্রাউন্ড হ্যান্ডিলিংয়ের ইকুইপমেন্ট সরিয়ে নিচ্ছে।
  • আগুন লাগা কার্গো ভিলেজের মধ্যে রাসায়নিকের গুদাম রয়েছে।
  • বিমানবন্দরের টার্মিনালের ভেতরে যাত্রী প্রবেশ করছেন। সন্ধ্যা সাতটার ফ্ল্যাইট যারা বিভিন্ন দেশে যাবেন। তবে সিডিউল পরিবর্তন বিষয়ে তারা কিছু জানেন না।
  • চেন্নাই থেকে ঢাকাগামী ইন্ডিগো এয়ারলাইনসের IQO89V ফ্লাইট কলকাতায় ল্যান্ড করেছে। 
  • চীনের হাংঝো ও নানজিং থেকে ঢাকার উদ্দেশে আসা দুটি ফ্লাইট ফিরে যাচ্ছে।
  • বিমানবন্দরের সব উড়োজাহাজ নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
  • হংকং থেকে ঢাকা আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের বিমানটি অবতরণ না করতে পেরে আকাশে ঘুরছে।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে ইউএস–বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে।
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৪০ পিএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেটের কার্গো এলাকায় আকষ্মিক আগুনের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। ইতিমধ্যে সাময়িক স্থগিত করা হয়েছে সব ফ্লাইটের চলাচল।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়ার দুইটার দিকে এই আগুনের ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করেছে।

প্রথমে বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিকের কথা বলা হলেও বিকাল তিনটা ৪০ মিনিটে সব ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত ঘোষণার কথা জানানো হয়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, কাস্টমসের কুরিয়ার ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। কার্গো কমপ্লেক্সে কেমিক্যালসহ নানা ধরনের দাহ্য পদার্থ রয়েছে। আগুন সেদিকে ছড়িয়ে পড়লে অনেক বড় ক্ষতি হতে পারে।

বিমান বন্দরের আগুনের ঘটনায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মহিদুল ইসলাম জানিয়েছেন, আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১০ জন আহত রোগী ভর্তি হয়েছেন কুর্মিটোলা হাসপাতালে, আর কিছু আছেন সিএমএইচে হাসপাতালসহ অন্যান্য জায়গায়।

একাত্তর/এসি
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ স্বজনদের কাছে...
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ঘটনাটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর