সালাহউদ্দিনের বক্তব্য প্রত্যাহারের আহবান নাহিদের

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৫:১৫ পিএম

জুলাই সনদ সই করার দিনে দাবি পূরণে বিক্ষোভে নামা ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে বক্তব্যের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) বিএনপি নেতার বক্তব্য শোনার পর তার প্রতিক্রিয়ায় রাজধানীর বাংলামোটরে এনসিপি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই আহবান জানান তিনি।

নাহিদ বলেন, সালাহউদ্দিন সাহেব জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।

নাহিদ বলেন, উনি (সালাহউদ্দিন) মনে হয় ভুলে এটা বলেছেন। কারণ উনি অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না। তাকে আহবান জানাবো, আপনার বক্তব্য তুলে নিয়ে 
শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাইবেন ও তাদের থেকে অভ্যুত্থানের পুরো গল্পটা শুনবেন।

এর আগে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সালাহউদ্দিন সেই প্রসঙ্গ তুলে সাংবাদিকদের বলেছিলেন, ‘যেসব বিশৃঙ্খলা হয়েছে, আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তাধীন আছে। দেখা গেছে, এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছুসংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁকফোকরে বিশৃঙ্খলার চেষ্টা করছে। এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না।’

একাত্তর/এসি
চলমান শিক্ষার্থী আন্দোলনের নেপথ্যে সরকারকে বিব্রত করার এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, পেছনে যে-ই থাকুক না...
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর