সরকার নিরপেক্ষভাবে কাজ করে যাবে: আইন উপদেষ্টা

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৪:৩২ পিএম

রাজনৈতিক দলগুলোর বক্তব্যের কারণেই ফেব্রুয়ারিতে ভোট না হওয়া নিয়ে বিভিন্ন আলোচনা তৈরি হচ্ছে বলে মনে করছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে সরকার বদ্ধ পরিকর, ওই সময়ে সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলেও জানান ড. আসিফ নজরুল।

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরে সহযোগিতা করায় সেনাবাহিনীর প্রশংসা করেন আইন উপদেষ্টা। সেইসঙ্গে তাদের সাব জেলে রাখার সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, নির্বাচনকালীন সরকার ছোট না বড় হবে সে বিষয়ে কোনো আলোচনা হয়নি। তত্ত্বাবধায়ক নয়, বিএনপির দাবি জানিয়েছে নিরপেক্ষ থাকার।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সরকারের পক্ষে বার বার বলা হচ্ছে, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। তারপরও সন্দেহ, সংশয় নিয়ে এক ধরনের আলোচনা চলছে দেশজুড়ে।

আইন উপদেষ্টা বলছেন, রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগে এমন আলোচনার খোরাক তৈরি হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন দলের অভিযোগকে ইতিবাচকভাবেই দেখা হচ্ছে বলেও জানান উপদেষ্টা আসিফ।

একাত্তর/আরএ
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর