আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে এনসিপি আবশ্যক: সারজিস

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১১:১৪ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না, তাই এখানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবশ্যক।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীতে জেলা শিল্পকলা একাডেমি হল রুমে  আয়োজিত এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরাজিস বলেন, চব্বিশের অভ্যুত্থান পরবর্তী আমাদের যে আকাঙ্খাগুলো ছিলো, সেগুলো প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হয়নি। এক বছরে যতোটুকু হওয়ার কথা ছিলো ততোটুকুও হয়নি। তবে ৫৪ বছরের ক্ষত এক বছরে সারিয়ে তোলা সম্ভব নয়। কারণ এটা শুধু ব্যক্তি শেখ হাসিনা বা তার কিছু তোষামদদারিদের মধ্যে সীমাবদ্ধ নয়। এই ক্ষত সমাজের প্রতিটা সেক্টরে ছড়িয়ে পরেছে। প্রত্যেকটা জায়গা থেকে পিছুটান আছে। সুযোগ পেলে সবাই ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে। আমাদের ধীরে ধীরে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা লড়াইয়ে মধ্য দিয়ে এর থেকে বেরিয়ে আসতে হবে।

এনসিপির এই শীর্ষ নেতা বলেন, আমরা বাংলাদেশের রাজনীতিতে ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসে নাই। আমরা হয় জনগণের প্রতিনিধিত্ব করতে সরকারি দল হিসেবে থাকবো, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবো। জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হতে আমরা আসি নাই। 

এনসিপির নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদা হোসেন জনির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) সাইফুল হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল আল ফয়সাল, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয়, সেন্ট্রাল ডায়াস্পোরা এলায়েন্সের সদস্য সাইফ ইবনে সারোয়ারসহ জেলার নেতৃত্ব প্রমুখ।

একাত্তর/এসি
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর