সেই ভূত এখনও জামায়াতের মাথায় বসে আছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম

জামায়াতে ইসলামী একাত্তরে যা করেছে, সেই ভূত এখনও তাদের মাথায় চেপে বসে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জামায়াতকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এমন সব দাবি নিয়ে আন্দোলন করছে যা রীতিমতো ভণ্ডামি, নির্বাচনে আসন সংখ্যা কিছুটা বাড়ানোর জন্যে এমনটা করছে। 

তিনি আরও বলেন, বিএনপির কাছ থেকে কিছু সিট বাড়ানোর জন্যে তারা গণভোট আগে চাইছে। জামায়াত মুখে এক আর তাদের অন্তরে অন্য কিছু। এসময় সংস্কারের জন্য নোট ডিসেন্টের দাবি তুলতে জামায়াতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

নির্বাচনী প্রতীকের প্রসঙ্গে পাটওয়ারী বলেন, শাপলা তালিকাভুক্ত না করে শাপলা কলি অন্তর্ভুক্ত করার যে খেলা ইসি খেলছে তার পরিণতি হবে, ইসির সামনে গিয়ে নির্বাচন কমিশনারদের পদত্যাগের মধ্য দিয়ে।  

বিএনপি নোট অব ডিসেন্টের জায়গায় নোট অব চিটিং দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া রাষ্ট্রপতিকে দিয়ে আদেশ জারির চেষ্টা করা হলে জনগণ বঙ্গভবন ঘেরাও করবে বলেও হুঁশিয়ারি দেন এই এনসিপি নেতা।  

আরবিএস
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর