পিআর পদ্ধতিতে ভোট কারচুপি হবে না: মুজিবুর রহমান

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১১:৪৯ এএম

পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের পরিবেশ তৈরি হবে না বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

এ সময় প্রধান উপদেষ্টাকে আজকের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির আহবান জানান তিনি।

শুক্রবার (৩১ অক্টোবর) জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী আসন ঢাকা-১৫ এর কাফরুল উত্তর থানার জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, নির্বাচনের আগেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। পরিবেশ নিশ্চিত হলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

এ সময় তিনি শারীরিক ও মানুষিক অসুস্থতা রোধে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহবান জানান।

একাত্তর/আরএ
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আগামী ৫ সেপ্টেম্বরে ঢাকা-চট্টগ্রামসহ চারটি রুটে লং মার্চ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
জ্বালানি তেল ও গ্যাসের সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে তিন মাসের লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে...
দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হলেও এতে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর