নির্বাচন ফেব্রুয়ারিতেই, তফসিল ডিসেম্বরে: ইসি আনোয়ারুল

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ পিএম

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। সে লক্ষে সব ধরনের প্রস্তুতি চলছে। আর তফসিল ঘোষণা ডিসেম্বরেই। পিআর নিয়ে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলবো না, যেহেতু প্রধান উপদেষ্টা এ বিষয়ে আগেই বলেছেন। 

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউস মিলনায়তনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সবার সহযোগিতায় ফেব্রুয়ারিতে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ জানিয়ে তিনি বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সব ক্ষেত্র থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। 

কোনো চ্যালেঞ্জ আছে কিনা এ প্রশ্নে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন না। সবার সহযোগিতায় একটি সুন্দর ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী। 

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনী ইস্যু নিয়ে যেন কোনো অপতথ্য ও গুজব ছড়ানো না হয়, এ ব্যাপারে সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতাও প্রয়োজন। 

প্রেস ব্রিফিংয়ে সার্কিট হাউসে পটুয়াখালীর জেলা প্রশাসক, নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রিফিং শেষে নির্বাচন কমিশনার কুয়াকাটার উদ্দেশে রওনা হন। সেখানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক কর্মশালা অনুষ্ঠিত হবে। 

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর