ধূমপানে প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা চালু করলো মালদ্বীপ

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম

মালদ্বীপে ২০০৭ সালের জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ আর ধূমপান করতে পারবে না। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মালদ্বীপই একমাত্র দেশ, যারা এমন প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা চালু করলো।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর উদ্যোগে নেওয়া এই পদক্ষেপ ১ নভেম্বর থেকে কার্যকর করা হয়। এর লক্ষ্য— ‘জনস্বাস্থ্য রক্ষা এবং তামাকমুক্ত প্রজন্ম গড়ে তোলা।’

নতুন বিধান অনুযায়ী, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া ব্যক্তিদের জন্য তামাকজাত পণ্য কেনা, সেবন বা বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

এই নিষেধাজ্ঞা সব ধরনের তামাকের ক্ষেত্রে প্রযোজ্য। বিক্রেতারা ক্রেতাদের বয়স যাচাই করে তবেই বিক্রি করবে।
বিলাসবহুল পর্যটনের জন্য পরিচিত মালদ্বীপ ১ হাজার ১৯১টি ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত। এখন থেকে এই নিয়ম পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ই-সিগারেট ও ভ্যাপিং পণ্যের আমদানি, বিক্রি, বিতরণ, মালিকানা ও ব্যবহার সবই নিষিদ্ধ। বয়স নির্বিশেষে এই নিষেধাজ্ঞা সবার জন্য প্রযোজ্য।

অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি করলে ৫০ হাজার রুফিয়া (প্রায় ৩ হাজার ২০০ মার্কিন ডলার) জরিমানা করা হবে। ভ্যাপিং ডিভাইস ব্যবহার করলে জরিমানা ৫ হাজার রুফিয়া (৩২০ ডলার)।

ব্রিটেনে একই ধরনের প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞার প্রস্তাবটি এখনো আইন প্রণয়ন প্রক্রিয়া মধ্য দিয়ে যাচ্ছে। তবে, প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ড এমন আইন চালুর পর এক বছরেরও কম সময়ের মধ্যে ২০২৩ সালের নভেম্বরে তা বাতিল করে দেয়।

আরবিএস
যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করা হয়েছে। শনিবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল সোমবার গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে। এ নিয়ে যুদ্ধবিরতির চুক্তির আওতায় ফেরত দেওয়া মোট মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে ২৭০ জনে।
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সরকারের পতন ঘটাতে দেশটিতে আর্থিক ক্যুর চেষ্টা চালিয়েছে বিরোধী দলগুলো। যদিও সেই চেষ্টা ব্যর্থ করে আর্থিক কেলেঙ্কারি সৃষ্টিতে দায়ীদের শনাক্ত করতে তদন্ত...
প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ‘কালো জাদু’ করার অভিযোগে মালদ্বীপে দুই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর