মেলিসার তাণ্ডবে বিধ্বস্ত জ্যামাইকা, কেড়েছে অর্ধশতাধিক প্রাণ

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম

পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে জ্যামাইকায় এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। লণ্ডভন্ড হয়ে গেছে অনেক জনপদ। আর, কিউবার ৬০ হাজারের বেশি অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে, এ অবস্থায় জরুরি সহায়তা দরকার ২০ লাখের বেশি মানুষের। 

মঙ্গলবার ক্যাটাগরি–৫ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে জ্যামাইকায় আঘাত হানে মেলিসা। শুক্রবার পর্যন্ত স্থানীয়রা ক্ষয়ক্ষতির হিসাব ও পুনর্গঠনের দীর্ঘ পথের প্রস্তুতি নিচ্ছিলেন। সরকারি হিসাব অনুযায়ী, জ্যামাইকার ৬০ শতাংশ এলাকায় এখনো বিদ্যুৎহীন, আর প্রায় অর্ধেক পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ রয়েছে।

ভয়াবহ এক ঝড়ের পর জ্যামাইকার মন্টেগো বে এলাকার সাগর এখন শান্ত। তবে আগের কিছুই আর অবশিষ্ট নেই। চারপাশে শুধুই মেলিসার ধ্বংসযজ্ঞের চিহ্ন। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে প্রথমেই খাবারের সঙ্কটে পড়েছেন জ্যামাইকার মানুষ। কোথায় যাবেন, কী খাবেন, কিছুই জানেন না তারা। 

জ্যামাইকার বহু মানুষের এখন জরুরি ভিত্তিতে সহায়তা দরকার। সবচেয়ে বেশি সঙ্কট নগদ অর্থ এবং পানির। এরইমধ্যে উদ্ধার ও ত্রাণকাজ শুরু করেছে সরকার। তবে তা প্রয়োজনের তুলনায় বেশ কম বলছেন, উপকূলবাসী। কোনো জ্বালানি পাচ্ছে না। তাতে অসন্তোষ বাড়ছে। 

মেলিসার পর স্বাভাবিক হতে শুরু করেছে জ্যামাইকা বিমানবন্দরের কার্যক্রম। তবে বাণিজ্যিক ফ্লাইটগুলো সীমিত পরিসরে চালু করা হয়েছে। 

এদিকে, কিউবায় মেলিসার প্রভাবে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী। তাদের সাথে হাত মিলিয়েছে রেডক্রসও। এরই মধ্যে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। 

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সব সহায়তা দেয়া হবে। অন্যান্য অনেক দেশও সাহায্যের হাত বাড়িয়েছে। বিশেষ করে জাতিসংঘ সহায়তা করছে। ক্ষতি পুষিয়ে নিতে তহবিল গঠন করা হয়েছে। 

হাইতিতেও শুরু হয়েছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের নিচ থেকে পাওয়া যাচ্ছে মরদেহ। উদ্ধারকর্মীদের অভিযোগ, সরকারি সহায়তা তেমন পাওয়া যাচ্ছে না। 

অন্যদিকে, মেলিসার কেন্দ্রের ফুটেজ প্রকাশ করেছে হারিকেন হান্টার গ্রুপ। বলা হচ্ছে, ১৯৮৮ সালের পর ক্যারিবিয়ান অঞ্চলে এটাই সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়। 

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এক গবেষণা অনুযায়ী, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের ঝড়ের সম্ভাবনা চারগুণ বেড়েছে। ঘূর্ণিঝড় মেলিসাকে এখন পর্যন্ত ক্যারিবীয় অঞ্চলের ইতিহাসে অন্যতম শক্তিশালী ঝড় হিসেবে গণ্য করা হচ্ছে।

এআরএস
ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় এক হাজার ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক।    
ভারতের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়াহ। দেশটির তিন রাজ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
ক্যারিবীয় অঞ্চলে হারিকেন মেলিসার তাণ্ডবে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এর প্রভাবে জ্যামাইকা ও হাইতিতে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। হারিকেনটি এগিয়ে যাচ্ছে বারমুডার দিকে। 
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় মোন্থা। এর প্রভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। অন্যদিকে, ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় তাণ্ডব চালানোর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর