মুইজ্জুকে নিয়ে কালো জাদু, দুই মন্ত্রী গ্রেপ্তার!

আপডেট : ২৮ জুন ২০২৪, ১২:৪০ এএম

প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ‘কালো জাদু’ করার অভিযোগে মালদ্বীপে দুই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামনাজ সেলিম আরেকজন তার সাবেক স্বামী আদম রমিজ, যিনি রাষ্ট্রপতির কার্যালয়ে মন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার ওই দুইজনের সাথে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

দেশটির কর্মকর্তাদের বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মালদ্বীপের পুলিশ দেশটির এক নারী প্রতিমন্ত্রীকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে। প্রেসিডেন্টকে কালো জাদু করার অভিযোগে ওই নারী প্রতিমন্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে।

অন্যদিকে রমিজ পুরুষ সিটি কাউন্সিলে থাকাকালীনমুইজ্জুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। যিনি সেই সময়ে মেয়রও ছিলেন।

মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, প্রেসিডেন্ট মুইজ্জুর ওপর কালো জাদুর করার অভিযোগে প্রতিমন্ত্রী শামনাজেকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। তবে তার গ্রেপ্তারের বিষয়টি মালদ্বীপের পুলিশ নিশ্চিত বা অস্বীকার কিছুই করেনি।

পুলিশ জানিয়েছে, গত রোববার মালদ্বীপের পরিবেশ, জলাবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমাত শামনাজকে দু’জনের সঙ্গে আটক করা হয়েছে। এরপর দেশটির কর্মকর্তারা জানান, তদন্তের জন্য তাকে এক সপ্তাহের জন্য হেফাজতে নেয়া হয়েছে। তবে তাকে আটকের কারণ বা এ বিষয়ে কোনো বর্ণনা দেওয়া হয়নি।

অবশ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপে বিদ্যমান দণ্ডবিধির অধীনে জাদুবিদ্যা করা কোনও ফৌজদারি অপরাধ নয়, তবে এই ধরনের কর্মকাণ্ডে ইসলামিক আইনের অধীনে ছয় মাসের কারাদণ্ড হতে পারে।

ভারত মহাসাগরের এই দ্বীপপুঞ্জজুড়ে বসবাসরত লোকেরা ব্যাপকভাবে ঐতিহ্যবাহী নানা রীতি-নীতি পালন করে থাকে। তারা বিশ্বাস করে, (কালো জাদুর মাধ্যমে) তারা প্রতিপক্ষকে অভিশাপ দিতে পারে।

কালো জাদুর রীতি-নীতি পরিচালনা করার অভিযোগ ২০২৩ সালের এপ্রিল মাসে দেশটির মানাধুতে তিন প্রতিবেশীর ছুরিকাঘাতে ৬২ বছর বয়সী এক নারী নিহত হয়েছিলেন। দীর্ঘ পুলিশি তদন্তের পরে এ বিষয়ে দেশটির মিহারু নিউজ সাইট গত সপ্তাহে রিপোর্ট করে।

নিউজ সাইটটি পুলিশকে উদ্ধৃত করে বলেছে, হত্যার শিকার ওই নারী জাদুবিদ্যা করেছিলেন এমন কোনো প্রমাণ খুঁজে পেতে ব্যর্থ হয়েছে তারা।

এর আগে ২০১২ সালে পুলিশ অফিসারদের ওপর ‘অভিশপ্ত মোরগ’ নিক্ষেপ করার অভিযোগে পুলিশ একটি বিরোধী রাজনৈতিক সমাবেশের ওপর দমন-পীড়ন চালিয়েছিল।

একাত্তর/আরএ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
আমেরিকার তীব্র চাপ এবং অন্যায্য দাবির মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো অবস্থাতেই নতিস্বীকার করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা...
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে তার প্রতি পূর্ণ আনুগত্যের শপথ নিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার এক বিশেষ বার্তায় প্রেসিডেন্ট এই...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর