এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, জুলাই যোদ্ধা এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য এটি দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মনোনয়ন ফরম বিতরণ প্রক্রিয়ার উদ্বোধন করেন এনসিপির প্রধান সমন্বয়কারী এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।

পাটওয়ারী জানান, মনোনয়ন ফরম তিনভাবে সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে, অনলাইনে, অথবা উত্তর ও দক্ষিণ অঞ্চলের দলের প্রধান সংগঠক এবং বিভাগীয় সম্পাদকদের মাধ্যমে মনোনয়ন ফরম তিনভাবেই সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

তিনি আরও বলেন, দল সর্বাধিক স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিতে চায়।

মনোনয়ন ফরম আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বিক্রি করা হবে জানিয়ে তিনি আরও বলেন, মনোনয়ন প্রত্যাশীদের প্রাথমিক তালিকা ১৫ নভেম্বর প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা, দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির এবং আবদুল্লাহ আল আমিন।

আরবিএস
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর