জাকার্তায় নামাজ চলাকালে মসজিদে বিস্ফোরণ, আহত ৫৪

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি মসজিদে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫৪ জন আহত হয়েছেন।

শুক্রবার জুমার নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই মসজিদটি জাকার্তার কেলাপা গাদিং এলাকার একটি উচ্চ বিদ্যালয় কমপ্লেক্সের অংশ বলে জানিয়েছে পুলিশ।

ইন্দোনেশিয়ার উপ-নিরাপত্তামন্ত্রী লুডউইক ফ্রিডরিচ বলেন, মসজিদে কমপক্ষে দু'টি বিস্ফোরণের খবর নিশ্চিত করা হয়েছে। মসজিদটি উত্তর জাকার্তার একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত যা মূলত নৌবাহিনীর মালিকানাধীন। এই এলাকায় অনেক সামরিক কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বাস করেন। 

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং অপরাধস্থলে তদন্ত কার্যক্রম চালাচ্ছে। জাকার্তা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলও সেখানে উপস্থিত রয়েছে এবং বিস্ফোরণের কারণ নির্ণয়ের চেষ্টা করছে।

জাকার্তা পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি জানান, বিস্ফোরণের কারণ তদন্তাধীন রয়েছে। আমাদের পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৫৪ জন ব্যক্তি আহত হয়েছেন।

তিনি আরও জানান, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের উপরিভাগ থেকে শুরু করে শরীরে গুরুতর আঘাত রয়েছে, পোড়াও রয়েছে।

ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফি দাসকু আহমেদ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে বলেছেন, ঘটনার হোতা বলে সন্দেহভাজন ব্যক্তির বয়স প্রায় ১৭ বছর এবং বর্তমানে তার অস্ত্রোপচার চলছে।

আরবিএস
ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
পূর্ব ইন্দোনেশিয়ার ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে চরম বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ভূ-পৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে সৃষ্টি...
পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে সাত দশমিক সাত মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই কম্পন ও এর পরবর্তী কয়েক ডজন আফটারশকের পর অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক...
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে খাঁটি স্বর্ণ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ আন্তর্জাতিক প্রতারক ও ডাকাত চক্রের ৯ সদস্যকে...
ইউনিউন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্যও কমিশন প্রস্তুত রয়েছে এবং খুব অল্প সময়ের...
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া এক লাশের নেপথ্য অপরাধীদের গ্রেপ্তার করে চাঞ্চল্যকর খুনের রহস্যের জট খুলেছে পুলিশ। এক্সপ্রেসওয়ের বনানী অংশে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর