ব্লাড ব্যাংকের রক্ত নিয়ে ভারতে পাঁচ শিশুর এইচআইভি পজিটিভ

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

ভারতের সরকারি হাসপাতালে গিয়ে ব্লাড ব্যাংকের রক্ত নেওয়ার পর এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছে পাঁচ শিশুর। থ্যালাসেমিয়ায় আক্রান্ত থাকার কারণে তাদের নিয়মিত রক্ত নিতে হয়।

বিবিসির খবরে বলা হয়েছে, ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সরকারি সদর হাসপাতালের এই ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

পশ্চিম সিংভূমের জেলা ম্যাজিস্ট্রেট চন্দন কুমার নিশ্চিত করেছেন যে, ওই হাসপাতাল থেকে রক্ত নেওয়ার ফলে আট বছরের কম বয়সী ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচ শিশু এখন এইচআইভি পজিটিভ হয়ে পড়েছে।

ঘটনা প্রকাশ্যে আসার পর চাইবাসার সিভিল সার্জন, এইচআইভি ইউনিটের দায়িত্বে থাকা চিকিৎসক ও সংশ্লিষ্ট টেকনিশিয়ানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই ঘটনায় ভুক্তভোগী পরিবারদের দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

একাত্তর/আরএ
ছেলের শেষকৃত্য হয়ে গেছে, অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধশান্তির প্রার্থনা পর্বও শেষ- পরিবারের সবাই তখন শোকের সাগরে ভাসছেন। কিন্তু ঘটনার ঠিক ১৫ দিন পর জেলখানা থেকে আসা একটি ফোন কল এক অবিশ্বাস্য অলৌকিক...
ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় বিষাক্ত মদ পানের জেরে অন্তত ১২ জনের করুণ মৃত্যু হয়েছে এবং আরও ১০ জনেরও বেশি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক এই ঘটনা জানাজানি হতেই পুরো...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভরশীল না হয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সারাদেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহীত...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
নড়াইল পৌরসভার একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়ুয়া অন্তত ছয় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর