ঝুঁকি বিবেচনায় তিন জোন, বিভিন্ন বাহিনী মোতায়েন পরিকল্পনা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১১:০১ পিএম

সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকার ঝুঁকি বিবেচনা করে লাল, হলুদ ও সবুজ জোন ভাগ করে সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে জুলাই সনদ অনুযায়ী গণভোট করতে গেলে পরিকল্পনা ও প্রস্তুতিতে পরিবর্তন আসতে পারে। সে ব্যাপারে ইসিকে মানসিক প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৯ নভেম্বর) রাতে  ইসির নির্বাচন পরিচালনা অধিশাখা থেকে এ বিষয়ে জানানো হয়। 

বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে মতামত, সুপারিশ ও প্রস্তাব কার্যপত্রে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। 

এর আগে ২০ অক্টোবরের ইসির সঙ্গে সংশ্লিষ্টদের বৈঠকে নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষে বাহিনীগুলোকে নিরাপত্তা পরিকল্পনায় সঠিক সময়ে পাঠানো, গোয়েন্দা তথ্যসহ নির্বাচন সংক্রান্ত অন্য তথ্য নিয়মিত সংগ্রহসহ কমিশনকে অবগত ও নির্বাচনের পূর্বে অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোকে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়। 

সক্ষমতা ও উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার, সামাজিক মাধ্যম ও নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারের বিষয়ে আগাম প্রস্তুতি গ্রহণও বিশেষভাবে তৎপর থাকার কথা বলা হয়েছে। 

পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, কালো টাকার ব্যবহার রোধে আধুনিক পদ্ধতির ব্যবহারসহ অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র শনাক্ত করে যথাসময়ে কমিশনে তালিকা দাখিলসহ ২০ টির বেশি বিষয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়।

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর