ন্যাশনাল মেডিকেলের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত এক

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০২:০৩ পিএম

রাজধানীর পুরান ঢাকার আদালত পাড়ার পাশে ন্যাশনাল মেডিকেলের সামনে প্রকাশ্যে তারিক সাইফ মামুন (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।  

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ তারিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর বারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

লক্ষীপুর সদর উপজেলার মোবারক কলোনী সমসেরাবাদ গ্রামের এস এম ইকবালের ছেলে তারিক। তিনি রাজধানীর বাড্ডার আফতাব নগরের ভাড়াবাসায় পরিবারের সাথে থাকতেন। 

নিহতের স্ত্রী বিলকিস আক্তার রীপা জানিয়েছেন, সোমবার সকালে আদালতে হাজিরা দেয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। পরে সংবাদ পাই তাকে গুলি করা হয়েছে। তবে কী কারণে, কেন এবং কারা তারা গুলি করেছেন সে বিষয়ে কিছুই জানতে পারেননি তিনি।

আরবিএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর গুলিস্তানের আলুবাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেলুনের কারিগর ও গ্রাহকসহ অন্তত ১০ জন অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর