আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিলো না: হাসনাত

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০২:০১ পিএম

আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিলো না। যাদের পতন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের ব্যালটের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জে এনসিপি কার্যালয় উদ্বোধন শেষে তিনি বলেন, সংস্কারের পক্ষের দলগুলোর সঙ্গে এনসিপির জোট হতে পারে।

নারায়ণগঞ্জ চাষাড়ায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে হয় এই পদযাত্রা। যার নেতৃত্ব দেন হাসনাত আবদুল্লাহ।

১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে তিনি বলেন, যাদের পতন গণঅভ্যুত্থানে তারা কখনোই গণমানুষের দল ছিলো না।

হাসনাত বলেন, এনসিপি চায় জনগণের ক্ষমতায়ন ও অংশগ্রহণমূলক নির্বাচন।

একাত্তর/আরএ
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর