ধানের শীষ একসময় হয়ে উঠেছিলো সার্বজনীন প্রতীক: রাষ্ট্রদূত মুশফিক

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১২:২৪ পিএম

সব বিষয়ে ঐকমত্য না থাকলেও, কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য অত্যাবশ্যক বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

মঙ্গলবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে দুই বছর আগে নিয়ইয়র্ক টাইমসে প্রকাশিত ‘বাংলাদেশে নীরবে গণতন্ত্রকে পিষে ফেলা: বিচারাধীন লাখো মানুষ’ -শীর্ষক প্রতিবেদনটি তুলে ধরে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন তিনি।

ফেসবুক পোস্টে মুশফিকুল ফজল আনসারী লেখেন, মনে পড়ছে নিউইয়র্ক টাইমসে মাত্র দুই বছর আগে প্রকাশিত সেই মর্মস্পর্শী প্রতিবেদন- ‘বাংলাদেশে নীরবে গণতন্ত্রকে পিষে ফেলা: বিচারাধীন লাখো মানুষ।’ প্রতিবেদনটিতে উঠে এসেছিলো, কিভাবে দেশের প্রধান বিরোধী দলের নেতারা হাজারও মামলার বোঝা বয়ে কোর্টের বারান্দায় রাত্রিযাপন করছিলেন, কিভাবে নির্বাচন সামনে রেখে গোটা বিরোধী শিবিরকে পক্ষাঘাতে পরিণত করা হচ্ছিলো। দেশ চালানোর আকাঙ্ক্ষা অপরাধ নয়—বরং থাকা উচিত।

কিন্তু তা অতীতের নির্মম অভিজ্ঞতা আর নেতা-কর্মীদের ত্যাগ ভুলে নয়। এমন মন্তব্য করে তিনি লিখেন- এখনও এক ভয়ংকর দানব পেছনে তাড়া করে বেড়াচ্ছে। সুযোগ পেলেই ছোবল দিতে প্রস্তুত। সেই দানবের বিরুদ্ধে এই দেশেই আমরা দেখেছি ইস্পাত-কঠিন ঐক্য। রাস্তায়, কারাগারে, মঞ্চে, বক্তৃতা-বিবৃতিতে—সবাই একে অপরের দুঃখ ভাগ করেছেন, একই স্টেজ শেয়ার করেছেন, গণমানুষের জমায়েতে মাইক্রোফোন তুলে দিয়েছেন। ধানের শীষ একসময় হয়ে উঠেছিল সার্বজনীন প্রতীক।

কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, একবার অন্তত ভাবুন সেই গুম-খুনের ভয়াবহ সময়, ফাঁসির মঞ্চে নেতাদের নির্মম প্রাণ বিসর্জন, ছাত্র-জনতার বুক পেতে গুলির মুখে দাঁড়ানো সেই সাহস। যে নেতৃত্বের মাধ্যমে ঐক্য গড়ে তুলে বিগত দেড় দশক শেখ হাসিনা-বিরোধী আন্দোলনে লড়েছেন, সেই ঐক্য কিংবা নেতৃত্ব দেশ গঠনে কেন ভূমিকা রাখতে পারবে না?

তবে অবশ্যই প্রধান রাজনৈতিক দলকে দেশের অভিভাবকত্ব লাভের আগে রাজনৈতিক অভিভাবকত্ব গ্রহণে আগের মতোই পারস্পরিক সমঝোতা অটুট রাখা জরুরি। সব বিষয়ে ঐকমত্য না থাকলেও, কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য অত্যাবশ্যক। যারা ভাবতে পারেন, তারা ভাবুন। নিজেদের এবং দেশের মানুষের ভবিষ্যৎ যেনো আবার অন্ধকারে নিমজ্জিত না হয়।

একাত্তর/আরএ
রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব সরকারি কর্মকর্তাদের জন্য সেবা করার একটা সুযোগ উল্লেখ করে সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, কর্তৃত্ব নয়,...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলা চালিয়ে ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে বিক্ষুব্ধ দেশের মানুষ। কনস্যুলেটে হামলার ঘটনায় বিব্রত বাংলাদেশ সরকারও। 
স্বৈরাচার শেখ হাসিনাকে সরিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বমঞ্চে গৌরবের স্থান অর্জন করেছে বাংলাদেশ। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রবাসী বাংলাদেশিরা। এমন মন্তব্য করেছেন মেক্সিকোতে...
আধুনিক মালয়েশিয়ার রূপকার ও এশিয়া মহাদেশের অন্যতম প্রবীণ রাজনীতিবিদ ড. মাহাথির মোহাম্মদের শততম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর