ঐক্য ও সহিষ্ণুতা প্রদর্শনের বিকল্প নেই: রাষ্ট্রদূত মুশফিক

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১২:৩৫ পিএম

স্বৈরাচার শেখ হাসিনাকে সরিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বমঞ্চে গৌরবের স্থান অর্জন করেছে বাংলাদেশ। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রবাসী বাংলাদেশিরা। এমন মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সেইভ বাংলাদেশ নামক বেসরকারি সংগঠনের উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন। 

এসময় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী জুলাই সংগ্রামে সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, যেই ঐক্যবদ্ধ শক্তি স্বৈরাচার হাসিনাকে দেশছাড়া করতে বাধ্য করেছে, তাদের সকলকে আগামীর বাংলাদেশ বিনির্মাণেও ঐক্যবদ্ধ থাকতে হবে।‌

তিনি বলেন, শেখ হাসিনার মতো স্বৈরশাসককে হটিয়ে বিশ্বমঞ্চে মর্যাদার স্থান অর্জন করেছে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র-জনতা। প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশকে পৃথিবীর শ্রেষ্ঠ অধিকার আদায়কারী রাষ্ট্র হিসেবে ভূষিত করেছে। এই মর্যাদার আসন যেকোনো মূল্যে ধরে রাখতে হবে। আমাদের ক্ষুদ্র ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ যেনো শহীদদের রক্তে রাঙা এ বিজয়কে ভূলুণ্ঠিত না করি।

সম্প্রতি ঐক্যবদ্ধ শক্তির মধ্যে কিছুটা ফাটল দেখা দিয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, আমাদেরকে সহিষ্ণুতার পরিচয় দিতে হবে। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় এবং খুনিদের বিচার নিশ্চিত করতে এখনো আমাদের অনেক কাজ বাকি। ‌সকলে ঐক্যবদ্ধ থাকলে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বাংলাদেশ। তবে বিভেদ তৈরি করে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। পলাতক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে উল্লেখ করেন তিনি। 

মুশফিকুল ফজল আনসারী বলেন, এই সেইভ বাংলাদেশ সংস্থাটি যুক্তরাষ্ট্রের সকল রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষকে সংগঠিত করে যেমন জাতিসংঘ ও হোয়াইট হাউসের সামনে দিনের পর দিন বিক্ষোভ চালিয়ে গেছে । তেমনি যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের নিকট বাংলাদেশের গুম-খুন ও গণতন্ত্রহীনতা ও ভোটাধিকার হরণের চিত্র তুলে ধরেছে। তারা প্লেন চাটার্ড করে বাংলাদেশে গিয়ে স্বেচ্ছায় কারাবরণের কর্মসূচি গ্রহণ করেছিল। পরে স্টেট ডিপার্টমেন্টের অনুরোধে সে কর্মসূচি থেকে ফিরে এসে যুক্তরাষ্ট্র তাদের কর্মসূচি বেগবান করে।

ফজল আনসারী বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেমন ভেঙে পড়া সকল প্রথা ও প্রতিষ্ঠান গড়ে তুলতে নিবেদিত। তেমনি জনগণের দীর্ঘদিনের লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি স্টার বাংলার সাবেক সম্পাদক ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা। বিশেষ অতিথির বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সেই সাথে জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন সকল কার্যক্রম থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান।

জাহিদ খানের সভাপতিত্বে ও কামরুন কনা এবং সৈয়দ সালেহ মনসুর পরশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শাহাদাত সোহরাওয়ার্দী, কবিতা দিলাওয়ার, মজনু মিয়া, তুহিন ইসলাম, নেসার আহমেদসহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক প্রবাসী বাংলাদেশি।

একাত্তর/আরএ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
সব বিষয়ে ঐকমত্য না থাকলেও, কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য অত্যাবশ্যক বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব সরকারি কর্মকর্তাদের জন্য সেবা করার একটা সুযোগ উল্লেখ করে সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, কর্তৃত্ব নয়,...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলা চালিয়ে ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে বিক্ষুব্ধ দেশের মানুষ। কনস্যুলেটে হামলার ঘটনায় বিব্রত বাংলাদেশ সরকারও। 
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর