শ্রীনগরে থানায় বিস্ফোরণকে নিছক দুর্ঘটনা বলছে কাশ্মীরের পুলিশ

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় বিস্ফোরণের ঘটনায় ৯ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই পুলিশ ও ফরেনসিক দলের সদস্য। জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক নলিন প্রভাত জানিয়েছেন, থানায় বিস্ফোরণের ঘটনাকে নিছক দুর্ঘটনা। 

কর্তৃপক্ষ জানিয়েছে, থানায় থাকা বিস্ফোরক পরীক্ষা করার সময় এ ঘটনা ঘটে। আহতের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার মধ্যরাতে শ্রীনগরের নওগাম থানা চত্বরে ভয়াবহ বিস্ফোরণের এই ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে ‘হোয়াইট-কলার’ সন্ত্রাসী মডিউল মামলায় বাজেয়াপ্ত করা অ্যামোনিয়াম নাইট্রেটের একটি বড় ভাণ্ডার থানার ভেতরে সংরক্ষণ করা হয়। বিস্ফোরণের সময় পুলিশ ও ফরেনসিক দল সেগুলোই পরীক্ষা করছিলো। 

আর নিহতদের বেশিরভাগই পুলিশ ও ফরেনসিক দলের সদস্য। এছাড়া আহতের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ঘটনায় থানা চত্বরে থাকা বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর সংবাদ সম্মেলন করেন জম্মু কাশ্মীর পুলিশের মহাপরিচালক নলিন প্রভাত। ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত বলে জানান তিনি। নলিন প্রভাত বলেন, উদ্ধারকৃত বিস্ফোরক পদার্থের নমুনা প্রক্রিয়া এবং পরিচালনা অত্যন্ত সতর্কতার সাথে করা হচ্ছিল। তবে, দুর্ভাগ্যবশত, বিস্ফোরণের এই ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজন নিহত ও আহত হন। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। 

কয়েকটি সংবাদমাধ্যম জানায়, নাওগাম থানার পুলিশ সদস্যরা ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠী জইস-ই-মোহাম্মদের পোস্টার লাগানোর বিষয়টির সুরাহা করেছিল।

পোস্টারের সূত্র ধরে ব্যাপক বিস্ফোরক উদ্ধার করা হয়। এছাড়া কয়েকজন চিকিৎসককেও গ্রেপ্তার করা হয়। 

এরমধ্যে আদিল আহমেদ রাথের নামে এক চিকিৎসককে গত অক্টোবরে গ্রেপ্তার করা হয়। তিনি এমন পোস্টার লাগাচ্ছিলেন যেখানে নিরাপত্তা বাহিনী ও কাশ্মীরে বহিরাগতদের ওপর বড় হামলার হুঁশিয়ারি বাক্য ছিল। তাকে গ্রেপ্তারের পর একটি নেটওয়ার্কের সন্ধান পাওয়া যায়। যারা সম্প্রতি দিল্লিতে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা করে।

এআরএস
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
ভারতের উত্তরাখণ্ডে আলোচিত ও চাঞ্চল্যকর অনকিতা ভাণ্ডারি নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এক চমকপ্রদ রাজনৈতিক ঘটনার জন্ম দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর