ইসি একা নয়, সুন্দর নির্বাচন দিতে দলগুলোও ওয়াদাবদ্ধ: সিইসি

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১১:৫৫ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতা ও আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য এক উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) একা নয় রাজনৈতিক দলগুলোও ওয়াদাবদ্ধ জাতিকে সুন্দর নির্বাচন দিতে। 

বুধবার (১৯ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে এসব কথা বলেন সিইসি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলেরই ওয়াদা এবং নির্বাচন কমিশন (ইসি) দেশের মানুষের কাছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ওয়াদাবদ্ধ।

তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধিতে অনেক সুপারিশ রাখা হয়েছে। আচরণবিধি প্রস্তুত বড় কাজ নয়, পরিপালনই বড় বিষয়।  

নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি পরিপালনে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি, যার প্রধান শর্ত আচরণবিধি মেনে চলা।

তিনি বলেন, আমাদের দেশের ভোটাররা ভোটবিমুখ হয়ে গেছিলো। রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ তৃণমূল নেতারা যাতে ভোটকেন্দ্রে আসতে ভোটারদের অনুপ্রাণিত করে। 

নির্বাচন সফল করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও রাজনৈতিক দলগুলোর ভূমিকাই সবচেয়ে বড় বলে মনে করেন তিনি। বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর থেকেও বড় ফ্যাক্টর দলগুলোর আচরণ বিধি মানা। দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না।

আরবিএস
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর